ইবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি; সভাপতি মহিন, সম্পাদক… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

ইবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি; সভাপতি মহিন, সম্পাদক আদিল

****
Eidokでシェア
ইবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি; সভাপতি মহিন, সম্পাদক আদিল
写真:提供

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত, চট্টগ্রাম জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন, 'চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি'-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান মহিন ও সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের আদিল মোহাম্মদ তাসিফ মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংগঠনটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন (আজহারী) আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক হান্নান আকিব, অর্থ সম্পাদক সম্রাট জিসান, অফিস সম্পাদক মিনহাজুর রহমান, প্রচার সম্পাদক আবু বকর এবং ছাত্রকল্যাণ সম্পাদক ইকরামুল হাসান রিশাদ।

অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন (আজহারী), সদ্য বিদায়ি সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদসহ ইবিতে অধ্যয়নরত চট্টগ্রাম জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ তাসিফ বলেন, 'এই দায়িত্ব আমার জন্য একটি বড় আমানত। চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।'

সভাপতি হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোস্তাফিজুর রহমান মহিন বলেন, 'এই দায়িত্বকে আমি সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আমানত হিসেবে দেখছি। চট্টগ্রাম থেকে আগত সকল শিক্ষার্থীর কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে সমিতিকে আরও সুসংগঠিত, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।

コメント 0

コメントがありません

関連記事

চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস 宗教と教育 চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস 31 Views মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 宗教と教育 মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 46 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 宗教と教育 সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 85 Views শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 宗教と教育 শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 54 Views ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 宗教と教育 ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 78 Views নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 宗教と教育 নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 309 Views সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 宗教と教育 সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 71 Views