ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত, চট্টগ্রাম জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন, 'চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি'-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান মহিন ও সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের আদিল মোহাম্মদ তাসিফ মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংগঠনটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন (আজহারী) আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক হান্নান আকিব, অর্থ সম্পাদক সম্রাট জিসান, অফিস সম্পাদক মিনহাজুর রহমান, প্রচার সম্পাদক আবু বকর এবং ছাত্রকল্যাণ সম্পাদক ইকরামুল হাসান রিশাদ।
অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন (আজহারী), সদ্য বিদায়ি সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদসহ ইবিতে অধ্যয়নরত চট্টগ্রাম জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ তাসিফ বলেন, 'এই দায়িত্ব আমার জন্য একটি বড় আমানত। চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।'
সভাপতি হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোস্তাফিজুর রহমান মহিন বলেন, 'এই দায়িত্বকে আমি সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আমানত হিসেবে দেখছি। চট্টগ্রাম থেকে আগত সকল শিক্ষার্থীর কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে সমিতিকে আরও সুসংগঠিত, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0