ইবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি; সভাপতি মহিন, সম্পাদক… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

ইবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি; সভাপতি মহিন, সম্পাদক আদিল

****
Eidok-এ শেয়ার
ইবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি; সভাপতি মহিন, সম্পাদক আদিল
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত, চট্টগ্রাম জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন, 'চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি'-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান মহিন ও সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের আদিল মোহাম্মদ তাসিফ মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংগঠনটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন (আজহারী) আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক হান্নান আকিব, অর্থ সম্পাদক সম্রাট জিসান, অফিস সম্পাদক মিনহাজুর রহমান, প্রচার সম্পাদক আবু বকর এবং ছাত্রকল্যাণ সম্পাদক ইকরামুল হাসান রিশাদ।

অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন (আজহারী), সদ্য বিদায়ি সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদসহ ইবিতে অধ্যয়নরত চট্টগ্রাম জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ তাসিফ বলেন, 'এই দায়িত্ব আমার জন্য একটি বড় আমানত। চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।'

সভাপতি হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোস্তাফিজুর রহমান মহিন বলেন, 'এই দায়িত্বকে আমি সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আমানত হিসেবে দেখছি। চট্টগ্রাম থেকে আগত সকল শিক্ষার্থীর কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে সমিতিকে আরও সুসংগঠিত, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Religie en Onderwijs সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 26 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Religie en Onderwijs ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 102 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু Religie en Onderwijs জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 252 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Religie en Onderwijs কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 93 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Religie en Onderwijs কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 67 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা Religie en Onderwijs হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 84 Views ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ Religie en Onderwijs ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 80 Views