ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু

ঝালকাঠিতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।..
Eidok-এ শেয়ার
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি 
​জেলা প্রতিনিধি, ঝালকাঠি:

ঝালকাঠিতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। শহরের বিভিন্ন ড্রেন, নালা ও জমে থাকা পানিতে এখন থেকে নিয়মিত এই পানি স্প্রে করা হবে। জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

​আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারসহ পৌরসভা ও সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা।

​সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার প্রজনন বাড়তে পারে। এ কারণে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার পাশাপাশি নিয়মিত লার্ভানাশক প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকার ড্রেন, নালা ও পরিত্যক্ত পাত্রসহ যেখানে পানি জমে থাকতে পারে, সেসব স্থানকে নজরদারির আওতায় এনে পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

​সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস করার কোনো বিকল্প নেই। তিনি বলেন, "শুধু স্প্রে কার্যক্রম নয়, একই সঙ্গে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে।" জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন, পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের এই সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

​এদিকে সরকারি এই উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা বা আশপাশে যেন কোনোভাবেই পানি জমে না থাকে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়—সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 84 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 65 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 60 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 32 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 67 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 44 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 56 Views