ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু

ঝালকাঠিতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।..
Podijeli na Eidoku
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
Foto: arhiva

 

মোঃ ইমরান মুন্সি 
​জেলা প্রতিনিধি, ঝালকাঠি:

ঝালকাঠিতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। শহরের বিভিন্ন ড্রেন, নালা ও জমে থাকা পানিতে এখন থেকে নিয়মিত এই পানি স্প্রে করা হবে। জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

​আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারসহ পৌরসভা ও সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা।

​সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার প্রজনন বাড়তে পারে। এ কারণে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার পাশাপাশি নিয়মিত লার্ভানাশক প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকার ড্রেন, নালা ও পরিত্যক্ত পাত্রসহ যেখানে পানি জমে থাকতে পারে, সেসব স্থানকে নজরদারির আওতায় এনে পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

​সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস করার কোনো বিকল্প নেই। তিনি বলেন, "শুধু স্প্রে কার্যক্রম নয়, একই সঙ্গে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে।" জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন, পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের এই সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

​এদিকে সরকারি এই উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা বা আশপাশে যেন কোনোভাবেই পানি জমে না থাকে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়—সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

Komentari 0

Nema komentara

povezani članci

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Vijesti iz okruga শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 1 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Vijesti iz okruga কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 4 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Vijesti iz okruga মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 34 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Vijesti iz okruga সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 56 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Vijesti iz okruga সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 44 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Vijesti iz okruga দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Vijesti iz okruga সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views