ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু

ঝালকাঠিতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।..
Eidok-এ শেয়ার
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি 
​জেলা প্রতিনিধি, ঝালকাঠি:

ঝালকাঠিতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। শহরের বিভিন্ন ড্রেন, নালা ও জমে থাকা পানিতে এখন থেকে নিয়মিত এই পানি স্প্রে করা হবে। জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

​আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারসহ পৌরসভা ও সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা।

​সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার প্রজনন বাড়তে পারে। এ কারণে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার পাশাপাশি নিয়মিত লার্ভানাশক প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকার ড্রেন, নালা ও পরিত্যক্ত পাত্রসহ যেখানে পানি জমে থাকতে পারে, সেসব স্থানকে নজরদারির আওতায় এনে পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

​সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস করার কোনো বিকল্প নেই। তিনি বলেন, "শুধু স্প্রে কার্যক্রম নয়, একই সঙ্গে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে।" জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন, পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের এই সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

​এদিকে সরকারি এই উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা বা আশপাশে যেন কোনোভাবেই পানি জমে না থাকে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়—সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Notizie del distretto বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 57 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Notizie del distretto মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 71 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Notizie del distretto প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Notizie del distretto মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 54 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Notizie del distretto রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Notizie del distretto খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Notizie del distretto রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 63 Views