মিরপুরে বিএনপি নেতা স্বপনের নির্দেশে হামলার অভিযোগ; দুংসমেয়র কর্মী জুয়েলের বিচার দাবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মিরপুরে বিএনপি নেতা স্বপনের নির্দেশে হামলার অভিযোগ; দুংসমেয়র কর্মী জুয়েলের বিচার দাবি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মিরপুরে বিএনপি নেতা স্বপনের নির্দেশে হামলার অভিযোগ; দুংসমেয়র কর্মী জুয়েলের বিচার দাবি..
মিরপুরে বিএনপি নেতা স্বপনের নির্দেশে হামলার অভিযোগ; দুংসমেয়র কর্মী জুয়েলের বিচার দাবি..
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে উত্তর পীরেরবাগ এলাকায় হামলা, দেশীয় অস্ত্রের আঘাত এবং অর্থ ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মারুফ হা..

রাজধানীর মিরপুরে উত্তর পীরেরবাগ এলাকায় হামলা, দেশীয় অস্ত্রের আঘাত এবং অর্থ ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান স্বপনের নির্দেশে এই হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ৩০ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭:০০ ঘটিকার সময় উত্তর পীরেরবাগ নূর মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ফয়জুদ্দিন আহমেদ জুয়েল বাদী হয়ে মিরপুর মডেল থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যক্তিগত কাজে পরিচিত একজনের সাথে দেখা করতে যাওয়ার পথে ১ নং বিবাদী মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান স্বপন ও ২ নং বিবাদী কামাল-এর নির্দেশে ৩ নং বিবাদী মো: ইসহাক এবং তাঁর দুই ভাইসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন যুবক তাঁর পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাদীর প্রতিবাদের একপর্যায়ে বিবাদীরা অতর্কিতভাবে কিল-ঘুষি, লাথি এবং দেশীয় অস্ত্র 'রামদা' দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। হামলায় বাদীর বাম পায়ের রান কেটে গুরুতর জখম হয়।
পরে বাদীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীরা তাঁর কাছে থাকা একটি স্মার্টফোন এবং নগদ আনুমানিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ছিনিয়ে নিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে স্থান ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভুক্তভোগীকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ১ নং বিবাদী মারুফ হাসান স্বপন আওয়ামী লীগ সরকারের আমলে দলটির লোকজনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সরকার পরিবর্তনের পর সাম্প্রতিক সময়ে তিনি কৌশলে বিএনপিতে ভিড়ে থানা বিএনপির যুগ্ম আহ্বায়কের পদ বাগিয়ে নেন বলে স্থানীয়দের মুখে গুঞ্জন রয়েছে।
সার্বিক বিষয়ে ভুক্তভোগী ও আহত ফয়জুদ্দিন আহমেদ জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তারা প্রতিনিয়ত আমার বাসার সামনে এসে আমাকে হুমকি দিচ্ছে। তাদের দাপটের কাছে আমি অসহায় বোধ করছি। থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখনো এটিকে মামলা হিসেবে গ্রহণ করছে না।"
নিজেকে বিএনপির দুঃসময়ের কর্মী দাবি করে তিনি আরও বলেন, "আমি বিএনপির দুঃসময়ের কর্মী হিসেবে আমাদের দলীয় প্রধান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই অন্যায়ের সঠিক বিচার চাই।"
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত মারুফ হাসান স্বপনসহ অন্যদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
এদিকে অভিযোগ গ্রহণের বিষয়ে তদন্ত কর্মকর্তা (এসআই)-এর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি ছুটিতে আছেন এবং আগামী ১১ সেপ্টেম্বর কর্মস্থলে ফিরে ঘটনার বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

Nessun commento trovato


News Card Generator