পেকুয়ায় ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে বৃদ্ধার মৃত্যু | আই নিউজ বিডি

পেকুয়ায় ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে বৃদ্ধার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:
Compartir en Eidok
পেকুয়ায় ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে বৃদ্ধার মৃত্যু
Foto: archivo

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করে নুরুন নাহার (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুন নাহার উত্তর গোঁয়াখালী এলাকার আমিনুল হকের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভুলবশত ওষুধ মনে করে ইঁদুর মারার একটি ট্যাবলেট সেবন করেন নুরুন নাহার। কিছুক্ষণ পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাঁকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চট্টগ্রামে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, নুরুন নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ভুলবশত ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ইঁদুর মারার ট্যাবলেট সেবনে এক বৃদ্ধ নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ছবি- এআই

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Ley-Corte সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 60 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Ley-Corte শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 60 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Ley-Corte তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 45 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Ley-Corte তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Ley-Corte নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 53 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Ley-Corte আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 72 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Ley-Corte খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views