জয়পাড়ার কালেমা চত্বরে দোহার পৌর যুবদলের সুসংগঠিত কর্মীসভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জয়পাড়ার কালেমা চত্বরে দোহার পৌর যুবদলের সুসংগঠিত কর্মীসভা অনুষ্ঠিত..

Shahidul islam Sharif avatar   
Shahidul islam Sharif
জয়পাড়ার কালেমা চত্বরে দোহার পৌর যুবদলের সুসংগঠিত কর্মীসভা অনুষ্ঠিত..
জয়পাড়ার কালেমা চত্বরে দোহার পৌর যুবদলের সুসংগঠিত কর্মীসভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত

ঢাকার দোহার পৌর এলাকার পূর্ব জয়পাড়ার ঐতিহাসিক কালেমা চত্বরে উৎসবমুখর পরিবেশে দোহার পৌরসভা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে আয়োজিত এ সভায় মিছিল, ব্যানার ও ফেস..

শহিদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

ঢাকার দোহার পৌর এলাকার পূর্ব জয়পাড়ার ঐতিহাসিক কালেমা চত্বরে উৎসবমুখর পরিবেশে দোহার পৌরসভা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে আয়োজিত এ সভায় মিছিল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন রাজনৈতিক উদ্দীপনা ছড়িয়ে দেন।
খন্দকার আবু আশফাক বলেন, "দেশ, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় যুব সমাজকে ইস্পাতকঠিন ঐক্য নিয়ে রাজপথে সামনের সারিতে থাকতে হবে। সংগঠনের সাংগঠনিক ভিত সুদৃঢ় করা এবং আগামী দিনের যেকোনো রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম সফল করতে ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করার কোনো বিকল্প নেই।"
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী। দোহার পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. লুৎফর রহমান শিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুজন মাহমুদ আনছারীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস. এম. কুদ্দুস।
তৃণমূলের সুসংগঠিত উপস্থিতি ও প্রাণবন্ত স্লোগানে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থিত নেতৃবৃন্দ মনে করছেন, যুবদলের এই উপস্থিতি দোহারে আগামীর দলীয় পথচলা ও আন্দোলনকে আরও বেগবান করবে।

لم يتم العثور على تعليقات


News Card Generator