বগুড়ায় ১,৬০০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ১৫ দিনের কারাদণ্ড | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় ১,৬০০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ১৫ দিনের কারাদণ্ড

****
Del på Eidok
বগুড়ায় ১,৬০০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ১৫ দিনের কারাদণ্ড
Foto: arkiv

বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে এক সার ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে তাঁর দুটি গুদাম সিলগালা করে ১ হাজার ৬০০ বস্তা সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নসরতপুর বাজারে মেসার্স সজিব এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সজিব সাহাকে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

উপজেলা প্রশাসন জানায়, প্রতিষ্ঠানটির দুটি গুদামে টিএসপি, এমওপিসহ বিভিন্ন ধরনের রাসায়নিক সার অবৈধভাবে মজুদ করা হয়েছিল। এর মধ্যে চাঁপাপুর পয়েন্টের জন্য বরাদ্দ করা সারও ছিল। কৃষকদের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে এসব সার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সজিব সাহাকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, দেশে পর্যাপ্ত সার রয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির কোনো সুযোগ নেই। উপজেলার সব সার ডিলার ও বিক্রেতাকে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Forbrydelse সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 29 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট Forbrydelse মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 26 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Forbrydelse ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 58 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Forbrydelse ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 65 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Forbrydelse চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 36 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Forbrydelse মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 91 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Forbrydelse কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 77 Views