কাঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুর মামলা: প্রধান শিক্ষক ও আ.লীগ নেতা… | আই নিউজ বিডি

কাঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুর মামলা: প্রধান শিক্ষক ও আ.লীগ নেতা গ্রেপ্তার

কাঁঠালিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং চেঁচরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ..
Eidok-এ শেয়ার
কাঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুর মামলা: প্রধান শিক্ষক ও আ.লীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

​মোঃ ইমরান মুন্সি

জেলা প্রতিনিধি ঝালকাঠি:

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং চেঁচরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কাঁঠালিয়া সদর রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, অতীতে কাঁঠালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার তদন্ত চলাকালীন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরবর্তীতে এই মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সেই অনুযায়ী তাঁকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে পাঠানো হবে।

মোঃ ইমরান মুন্সি 
​জেলা প্রতিনিধি ঝালকাঠি:

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar