জিয়া স্মৃতি বইমেলায় সাংবাদিক মাসুদের বই সংগ্রহ করলেন ডা. জুবাইদা রহমান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জিয়া স্মৃতি বইমেলায় সাংবাদিক মাসুদের বই সংগ্রহ করলেন ডা. জুবাইদা রহমান..

Juwel Hossain avatar   
Juwel Hossain
জিয়া স্মৃতি বইমেলায় সাংবাদিক মাসুদের বই সংগ্রহ করলেন ডা. জুবাইদা রহমান..
জিয়া স্মৃতি বইমেলায় সাংবাদিক মাসুদের বই সংগ্রহ করলেন ডা. জুবাইদা রহমান..
ছবি: সংগৃহীত
****

রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে চলমান জিয়া স্মৃতি বইমেলা ২০২৬ ঘিরে পাঠক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মেলা পরিদর্শনে এসে বিশেষ আকর্ষণের সৃষ্টি করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।

পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশক, লেখক ও পাঠকদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তিনি ‘প্রতিভা প্রকাশ’-এর ৩৭ নম্বর স্টলে গিয়ে তরুণ লেখক, দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ মাসুদের লেখা নতুন বই ‘জিয়াউর রহমান : এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার’ নিজ হাতে সংগ্রহ করেন।

বইটি সংগ্রহের পর ডা. জুবাইদা রহমান লেখক ও প্রকাশকের উদ্যোগের প্রশংসা করে বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ গঠন, সঠিক ইতিহাস এবং তাঁর দূরদর্শী চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের গবেষণাধর্মী প্রকাশনা ইতিহাস জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

ডা. জুবাইদা রহমানের হাতে বই তুলে দিতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করেন লেখক মোহাম্মদ মাসুদ। তিনি বলেন, "একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের নিজ হাতে বইটি সংগ্রহ করা লেখক হিসেবে আমার জন্য বড় অনুপ্রেরণা। এই বইয়ের মাধ্যমে পাঠকরা শহীদ জিয়ার কর্মময় জীবন ও দেশ গঠনের চিন্তাধারা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।"

‘প্রতিভা প্রকাশ’-এর ৩৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

মেলা আয়োজক ও সংশ্লিষ্টরা জানান, মেলা শুরুর পর থেকেই বইটিকে ঘিরে সাধারণ পাঠকদের মাঝে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় ইতিহাস, রাজনীতি ও দেশ গঠনমূলক গবেষণাধর্মী বইসমূহ নতুন প্রজন্মের পাঠকদের দারুণভাবে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Nema komentara


News Card Generator