লিওনেল মেসির গল্প হয়তোবা এমন ও হতে পারতো | আই নিউজ বিডি

লিওনেল মেসির গল্প হয়তোবা এমন ও হতে পারতো

২০০৫ থেকে ২০২৬ ; দীর্ঘ ক্যারিয়ারের অবশেষে সমাপ্তি। আন্তজার্তিক ফুটবল কে বিদায় জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল আন্দ্রেস মেসি..
Share on Eidok
লিওনেল মেসির গল্প হয়তোবা এমন ও হতে পারতো
Photo: collected

এই পথচলায় মেসির ক্যারিয়ারে যোগ হয়েছে ২০৭ ম্যাচ, ১২৫ গোল আর ৬৮ টি অ্যাসিস্ট। জিতেছেন একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা। 

তবে আপনি কি জানেনে, এই সুন্দর একটি ক্যারিয়ারের দৃশ্যপট হয়তোবা অন্যরকম ও হতে পারতো! যদি না একটি ফোন কল আসতো কিংবা রেস্টুরেন্টের রাধুনি মেসি সম্পর্কে মন্তব্য না করতেন। মেসির গায়ে জড়াতো স্পেনের জার্সি। বিষয়টি অবাক লাগছে? বরং এটিইসত্য, দুই দশক আগে মেসি কে স্পেন প্রায় ছিনিয়েই নিয়েছিলো। 

অতঃপর....... 

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনার নিজের জন্মস্থান রোজারিও ছেড়ে স্পেনের বার্সেলোনায় পাড়ি জমান মেসি। বার্সা একাডেমি "লা মাসিয়া" তাকে নতুন সাইন করিয়েছে এক ন্যাপকিনে। বার্সেলোনায় তখন তাকে নিয়ে বেশ হইচই। তবে নিজের জন্মস্থান ছেড়ে অন্য কোথাও গেলে, স্বাভাবিক ভাবেই কেউ কাউকে চিনবে না! তখন তো প্রযুক্তির সবকিছু এত সহজলভ্য ছিলো না৷ 

আর্জেন্টিনার দায়িত্বরত কোচরাও মেসিকে কখনো দেখেনি। তবে স্পেনের ফুটবল ফেডারেশনের কোচ ও কর্মকর্তারা ঠিক ই খবর রেখেছিলো। বার্সার যুব দলের কোচ আলেক্স গার্সিয়া বারবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা হিনেস মেলেন্দেসকে বলছিলেন - এই ছেলেকে নিয়ে ভাবুন, কারণ আর্জেন্টিনা তো তাঁকে ডাকছেই না। 

স্প্যানিশ ফুটবল ফেডারেশন তখন ই মেসিকে তাদের জাতীয় দলের রাডারে নিয়ে আনতে চেয়েছিলেন। কিন্তু পর্দার আড়ালে ঘটে আরো একটি ঘটনা। সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকে একটি ভিএইচএস ভিডিও টেপ।

একটি টেপ বদলে দেয় সবকিছু। ২০০৩ সালের মে মাসে, মেসির তৎকালীন এজেন্ট অরাসিও গাজ্ঞিওলি একটি ভিএইচএস টেপ তুলে দেন আর্জেন্টিনা দলের সহকারী কোচ ক্লদিও ভিভাসের হাতে। টেপে ছিল বার্সা টিভি থেকে রেকর্ড করা মেসির কিছু হাইলাইটস।

সেই টেপ আবার শেষমেশ পৌঁছায় তখনকার আর্জেন্টিনা জাতীয় দলের কোচ মার্সেলো বিয়েলসার কাছে। প্রথমদিকে টেপ টা দেখে তিনি ভেবেছিলেন, ফুটেজ টা হয়তোবা খুব দ্রুতগতিতে চালানো হচ্ছে। কিন্তু যখন তাকে জানানো হলো : এটি স্বাভাবিক গতি! তখন সাথে সাথেই বিয়েলসা বলে উঠলেন : ছেলেটি আসলেই অসাধারণ। 

ভিভাস তখন ই বুঝে যান, এখন ই ঠিক সময়। টেপটা তিনি পাঠিয়ে যুব দলের কোচ উগো তোকাল্লির কাছে। টেপের সাথে একটি বার্তা ও পাঠানো হয়। বার্তা হলো : কোনোভাবেই এই ছেলেটাকে হাতছাড়া করা যাবে না। আর্জেন্টনার তৎকালীন যুব দলের কোচ তোকাল্লি পরে বলেছিলেন, লম্বা চুলের ১৬ বছরের ছেলেটা যেন একটা কাঠবিড়ালি - প্রতিপক্ষের মধ্য দিয়ে অবিশ্বাস্য গতিতে ছুটে যাচ্ছিল।

সময় টা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে মেসির জন্য। এই টেপটা তোকাল্লির হাতে পৌছায় ফিনল্যান্ডে আয়োজিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে যাওয়ার মাত্র দশ দিন আগে। এত অল্প সময়ে দলে জায়গা পাকাপোক্ত করে ফেলা একজন খেলোয়াড়কে বাদ দিয়ে এক কিশোরকে দলে নেওয়াটা বেশ অন্যায় মনে হয়েছিল তোকাল্লির কাছে। তাই মেসি থেকে যান দলের বাইরেই।

কাহিনীর মূল টার্নিং পয়েন্ট ঘটে সেই বিশ্বকাপেই। সেমিফাইনালে মঞ্চে স্পেনের মুখোমুখি হয়ে আর্জেন্টিনার। সেই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নেয় আর্জেন্টিনা৷ হারের ঠিক একদিন পর, দুই দলের ভাগাভাগি করা এক হোটেলে তোকাল্লির সাথে দেখা হয় এক রাঁধুনির৷ রাঁধুনি তাঁকে বলেন, বার্সেলোনায় খেলা এক প্রতিভাবান ছেলেকে যদি আর্জেন্টিনা দলে নিত, হয়তো ম্যাচটা আর্জেন্টিনাই জিতত! এমনকি হতে পারত চ্যাম্পিয়ন!

তোকাল্লি সাথে সাথেই বুঝে যান, তিনি কার কথা বলতেছেন। তিনি ভাবতে থাকেন, এক রাঁধুনি মেসির সম্পর্কে এতটা জানলে, স্পেনে জুড়ে কি অবস্থা ?

ফিনল্যান্ড থেকে ফিরেই তোকাল্লি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কে দ্রুত একটি ব্যবস্থা নিতে বলেন৷ সেই দায়িত্ব পড়ে এএফএ কর্মকর্তা ওমার সৌতোর ওপর। দায়িত্বটা হলো - মেসির পরিবারকে খুঁজে বের করা। কিন্তু সমস্যা বাধে এক জায়গায়, মেসির পরিবারের সাথে যোগাযোগের কোনো নম্বর নেই তাদের কাছে। তিনি বুয়েনস আইরেসের বাইরে একটা টেলিফোন বুথে গিয়ে ফোন ডিরেক্টরি খুলে রোজারিওর সব ‘মেসি’ পদবির মানুষদের কল করতে শুরু করেন। তবে শুরুতে তিনি ‘লিওনার্দো’ নামের কাউকে খুঁজছিলেন। শেষ পর্যন্ত তিনি মেসির দাদি, এরপর এক চাচার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। তারপর স্পেনে থাকা হোর্হে মেসির সঙ্গে কথা হয় তার।

হোর্হে মেসি মেসির নাম সংশোধন করে দিয়ে বলেন, তার ছেলের নাম : লিওনার্দো নয়, লিওনেল! এরপর দুইজনের মধ্যে কথাবার্তা চলমান থাকে। হোর্হে মেসি সেসময় বলেছিলেন, ‘অবশেষে তোমরা তাকে ডাকলে। আমার ছেলে আর্জেন্টিনার হয়ে খেলতে চায়।’

কিন্তু তারপরেও যেনো ভুলের শেষ নেই। এএফএ বার্সেলোনায় ফ্যাক্স পাঠাল, মেসির প্রথম কল-আপের কাগজ চেয়ে। সেখানে মেসির নাম ছিলো ভুল, লিওনেল মেসির জায়গায় লেখা 'লিওনেল মেচ্চি'।  তো যাইহোক, আর্জেন্টিনার যেকোনো মূল্যে মেসিকে আর্জেন্টিনার জার্সি পরাতে হবে। তড়িঘড়ি করে, একটি প্রীতি ম্যাচের আয়োজন করে ফেডারেশন। 

২০০৪ সালে ২৯ জুন আসে সেই মূহূর্ত্ব। প্যারাগুয়ের বিপক্ষে এই প্রীতি ম্যাচে বদলী হিসেবে নামেন মেসি। সেই ম্যাচে দর্শক সংখ্যা ছিলো মাত্র ৫০০ জন। বদলী হিসেবে নেমেই গোল করেন মেসি। সেখান থেকেই শুরু হয় এক মহাকাব্যিক যাত্রা। 

এক বছর পর, ২০০৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবারও মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন। সেই স্পেন দলে ছিলেন মেসির একাডেমিক সতীর্থ ফ্যাব্রিগাস। সে ম্যাচে স্পেন লিড নিলেও ৩-১ গোলে জেতে আর্জেন্টিনা। শুধু স্পেন ম্যাচ নয়, সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে কিংবা ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে মেসির ঝলকে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 

যে কিশোর'কে পেতে এতোটা হিমশিম খেতে হয়েছিলো পুরো ফেডারেশন কে। সেই কিশোর পরবর্তীতে হয়ে উঠে গোটা আর্জেন্টিনার মহানায়ক। জানান দেয়, ফুটবল বিশ্বে নিজের আগমনের। 

যুব দলের দারুণ সাফল্যের পর জাতীয় দলে অভিষেক হতে বেশিদিন সময় লাগেনি মেসির। ২০০৫ সালে আসে সেই সময়। ২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলাটা শুরু হয় তাঁর। এরপরের গল্পটা সবার জানা। 

তবে যুব দলে শুরুতে দারুণ সাফল্যের পর জাতীয় দলের শুরুর যাত্রা টি সহজ ছিলো না। ২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনাল হার, ২০১৪ বিশ্বকাপ ফাইনাল হার, ২০১৫/১৬ কোপা ফাইনাল হার। এতো ব্যর্থতার চাপ সইতে না পেরে মেসি ২০১৬ সালে জাতীয় দল কে বিদায় জানিয়ে দিয়েছিলেন৷ তবে ভক্তদের ভালোবাসা আর অনুরোধ মেসি আবার ফিরে আসেন নিজের দেশের জন্য আরো একবার লড়াই করতে৷ 

২০২১ সালে আসে সেই মূহূর্ত্ব, যে মূহূর্ত্বের জন্য কতকিছু সহ্য করতে হয়েছে মেসি কে। জিতেন কোপা আমেরিকা। ২০২২ সালে জিতেন বহুল আকাঙ্খিত অধরা সেই বিশ্বকাপ। পূর্ণতা পায় লিওনেল মেসির অসাধারণ এক ক্যারিয়ার। ২০২৪ সালে আরো একবার কোপা আমেরিকা। ২০২৬ সালেও জিততে পারতো আরো একটি বিশ্বকাপ। কিন্তু ভাগ্য এবার আর সহায় হয়নি। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটাতে হেরে বসে ১-০ ব্যবধানে। আর স্পেনের বিপক্ষে ওই ফাইনালটাই হয়ে থাকল জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। এই বিশ্বকাপে মেসি গোল করেন ৮ টি। মিশরের বিপক্ষে গোল টি হয়ে থাকলো আন্তজার্তিক ক্যারিয়ারে মেসির শেষ গোল। 

স্পেন ও কিন্তু মেসিকে চেয়েছিলো, সবমিলিয়ে আর্জেন্টিনা বাদে মেসি যদি স্পেন কে বেছে নিতো! তাহলে গল্প টা কেমন হতো? 

দুই দশক পর, মেসি অবশেষে আন্তজার্তিক ফুটবল কে চিরবিদায় বললেন। দিনশেষে রেখে গেলেন হাজারো স্মৃতি ও ভক্তদের প্রতি ভালোবাসা। বিদায় নিলেন, আর্জেন্টিনা ফুটবলের ইতিহাস বদলে দিয়ে। শুধু কি আর্জেন্টিনা? নাহ, বদলে দিয়েছেন পুরো ফুটবলকেই। 

মেসি তো শুধু একটি নাম নয়, পুরো একটি প্রজন্মকে ফুটবলের প্রতি আগলে রাখা একটি বান্দা। দিনশেষে আরো একটি প্রশ্ন জাগে, আদৌও কি মেসির মতো ফুটবলার আবার পাবে ফুটবল বিশ্ব???? 

Comments 0

No comments found

Related News Articles

সদরপুরে মাদক মুক্ত  তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে  ভলিবল টুর্নামেন্ট Sports News সদরপুরে মাদক মুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে ভলিবল টুর্নামেন্ট 82 Views জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে Sports News জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে 47 Views ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট Sports News ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 54 Views নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Sports News নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 85 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Sports News শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 119 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Sports News শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 143 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Sports News অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 131 Views