বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় বৃক্ষরোপণ, নেতৃত্বে বাদশা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় বৃক্ষরোপণ, নেতৃত্বে বাদশা..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় বৃক্ষরোপণ, নেতৃত্বে বাদশা..
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় বৃক্ষরোপণ, নেতৃত্বে বাদশা..
ছবি: সংগৃহীত
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।..

 

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহরের মেডিকেল রোডের খান্দার বিলসংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সিনিয়র সহসভাপতি মো. মশিউর রহমান শামিম, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক মঞ্জু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দেন নেতৃবৃন্দ। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সর্বস্তরের মানুষকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator