বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় বৃক্ষরোপণ, নেতৃত্বে বাদশা | আই নিউজ বিডি

বগুড়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় বৃক্ষরোপণ, নেতৃত্বে বাদশা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।..
Eidok-এ শেয়ার
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় বৃক্ষরোপণ, নেতৃত্বে বাদশা
ছবি: সংগৃহীত

 

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহরের মেডিকেল রোডের খান্দার বিলসংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সিনিয়র সহসভাপতি মো. মশিউর রহমান শামিম, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক মঞ্জু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দেন নেতৃবৃন্দ। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সর্বস্তরের মানুষকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন জেলার খবর মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 19 ভিউ গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন জেলার খবর গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 30 ভিউ কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ জেলার খবর কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 31 ভিউ কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের জেলার খবর কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 62 ভিউ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার জেলার খবর সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 115 ভিউ পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত জেলার খবর পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 70 ভিউ ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? জেলার খবর ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 64 ভিউ