মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকায় একটি মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের পাশের ওই ঘরে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়ে উড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদের ইমাম আকাশ হাওলাদার গত পাঁচ দিন ধরে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। ফলে তিনি বর্তমানে মসজিদে নেই। ইমামের থাকার ঘরের চাবি মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিন ওলিল আকনসহ মসজিদ কমিটির তিন সদস্যের কাছে ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেলে হঠাৎ ওই ঘর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত ও উড়ে যায়। শব্দ শুনে স্থানীয় লোকজন মসজিদের সামনে জড়ো হন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, মসজিদের ইমামের ঘরের বারান্দায় বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনায় ঘরের টিনের বেv
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0