মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, আটক ৪ | আই নিউজ বিডি

মাদারীপুর

মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, আটক ৪

****
Eidok-এ শেয়ার
মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, আটক ৪
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকায় একটি মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের পাশের ওই ঘরে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়ে উড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদের ইমাম আকাশ হাওলাদার গত পাঁচ দিন ধরে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। ফলে তিনি বর্তমানে মসজিদে নেই। ইমামের থাকার ঘরের চাবি মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিন ওলিল আকনসহ মসজিদ কমিটির তিন সদস্যের কাছে ছিল বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে হঠাৎ ওই ঘর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত ও উড়ে যায়। শব্দ শুনে স্থানীয় লোকজন মসজিদের সামনে জড়ো হন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, মসজিদের ইমামের ঘরের বারান্দায় বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনায় ঘরের টিনের বেv

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Otro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Otro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Otro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Otro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Otro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Otro ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Otro সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views