ফ্যাসিস্টদের দোসররাই দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে: স্বাস্থ্যমন্ত্রী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফ্যাসিস্টদের দোসররাই দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে: স্বাস্থ্যমন্ত্রী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ফ্যাসিস্টদের দোসররাই দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে: স্বাস্থ্যমন্ত্রী..
ফ্যাসিস্টদের দোসররাই দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে: স্বাস্থ্যমন্ত্রী..
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্টদের দোসররা বর্তমান সরকারকে ব্যর্থ করতে দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।..

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

এক সপ্তাহে জ্বালানি সংকটের সমাধান

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি চক্র প্রথমে জ্বালানি সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চেয়েছিল। ওই চক্রের লোকজন সারাদিন এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরে তেল সংগ্রহ করত।

তবে সরকারের কঠোর পদক্ষেপের ফলে মাত্র এক সপ্তাহের মধ্যেই জ্বালানি সংকটের সমাধান হয়েছে বলে দাবি করেন তিনি।

সার সংকট নিয়েও অভিযোগ

সারের কৃত্রিম সংকট প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গত বছরের তুলনায় দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। এরপরও ফ্যাসিবাদের আমলের ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করেছে।

এই পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নতুন সারের ডিলার নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

গ্যাস-বিদ্যুৎ ঘাটতি কমাতে উচ্চমূল্যে এলএনজি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এলএনজি আমদানিতে সমস্যা তৈরি হলেও গ্যাস ও বিদ্যুতের ঘাটতি দূর করতে উচ্চমূল্যে এলএনজি কেনা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে ৯ থেকে ১০টি বিদ্যুৎকেন্দ্র চালু হবে। এর ফলে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিদ্যুতের স্থায়ী সমাধানে বাড়ির ছাদে সোলার সিস্টেম এবং অকৃষি জমিতে সোলার প্যানেল স্থাপনের জন্য তিন ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

প্রতিটি ইউনিয়নে হেলথ অ্যান্ড ওয়েলবিং সেন্টার

এ সময় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ অ্যান্ড ওয়েলবিং সেন্টার’ স্থাপনের পরিকল্পনার কথা জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।

পাশাপাশি ৪২ হাজার ৩৯০ জন নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মঈনুল ইসলাম খান এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

Ingen kommentarer fundet


News Card Generator