ইবিতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইবিতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল..

A R Khalid avatar   
A R Khalid
ইবিতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল..
ইবিতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল..
ছবি: সংগৃহীত

****

ইবি প্রতিনিধি
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুম হওয়া দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধান এবং গুমের সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইবি শাখা।

​রবিবার (৩০ আগস্ট) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

মিছিলে ইবি শাখা সভাপতি ইউসুব আলি, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি সহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মিছিলে- 'গুম খুন-এর ঠিকানা এই বাংলায় হবে না', '১৪ বছর পেরিয়ে গেল, আর কত অপেক্ষা?', 'শহিদ হলে লাশ দে, নাহলে ভাইরে ফেরত দে', 'গুম হয়েছে আমার ভাই, গুমকারীদের রক্ষা নাই' সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

​সংক্ষিপ্ত সমাবেশে ইবি শাখা শিবির সভাপতি ইউসুব আলি বলেন," ফেসিস্ট সরকার পতনের প্রায় দুই বছর হয়ে গেলেও এখন পর্যন্ত আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই নক্ষত্র— ওয়ালিউল্লাহ, আল মোকাদ্দাস ভাইয়ের কোনো সন্ধান পাইনি। তারা শুধু তাদের ডিপার্টমেন্টের মেধাবী ছিল না, বরং তারা এই পার্শ্ববর্তী এলাকার সব মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছিলেন। তাদের এই জনপ্রিয়তা দেখে ফ্যাসিস্ট সরকার এবং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক-কর্মকর্তা এবং তৎকালীন ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ্য করতে না পেরে, ষড়যন্ত্রের করে, প্রশাসনের মাধ্যমে তাদেরকে গুম করা হয়।

তিনি বলেন,"গুমের ঘটনায় জড়িতরা কোনো ধরনের আইনি পদক্ষেপ ছাড়া ক্যাম্পাসে ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছে। দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত 'ফ্যাক্টস ফাইন্ডিং' কমিটির কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না উল্লেখ করে, আগামী এক সপ্তাহের মধ্যে এই তদন্ত কমিটির অগ্রগতি ও রিপোর্ট প্রকাশের আহ্বান জানান তিনি।

দেশজুড়ে পুনরায় কোনো গুম-খুনের রাজনীতি কায়েম করার চেষ্টা করা হলে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রশিবির দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে কঠোর হুঁশিয়ারি জানান। "

মিছিল শেষে নেতাকর্মীরা উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন-এর সাথে সাক্ষাৎ করে। এসময় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম ও এ গুমের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। 

উল্লেখ্য, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি—
​রাতে ঢাকা থেকে কুষ্টিয়ায় ফেরার পথে সাভারের নবীনগর এলাকায় একটি বাস থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাদের নামিয়ে নেয়া হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ দিন অতিবাহিত হলেও তারা কোথায় আছেন, কী অবস্থায় আছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। নিখোঁজ হওয়ার সময় ওয়ালিউল্লাহ দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের এবং আল-মুকাদ্দাস আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তারা দুজনই সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দায়িত্বশীল ছিলেন বলে জানা যায়। 

לא נמצאו הערות


News Card Generator