কচুয়া-কাশিমপুর সড়কে সিএনজি মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়া-কাশিমপুর সড়কে সিএনজি মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়া-কাশিমপুর সড়কে সিএনজি মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত..
কচুয়া-কাশিমপুর সড়কে সিএনজি মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
এ সময় সিএনজি মালিক সমিতির মালিক-ড্রাইভার, শ্রমিক এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিএনজি মালিক ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া-কাশিমপুর, ভায়া ফতেপুর, তুলপাই, গোলবাহার ও চৌমুনী রোডের সিএনজি মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মোঃ আবুল হোসেন মেম্বারের সভাপতিত্বে এবং মোঃ আবু তাহেরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইমাম হাসান এবং ৮ নং কাদলা ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম।

সভায় সিএনজি মালিকদের সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ ফয়সাল চৌধুরীকে সভাপতি, মোঃ রিপন মিয়াকে সিনিয়র সহসভাপতি, মোঃ জহিরুল ইসলাম, শাহ ইমরান, আলমগীর হোসেন ও রফিকুল ইসলামকে সহসভাপতি এবং কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া মোঃ আবুল মেম্বারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইমাম হাসানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সভায় শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ ছফিউল্লাহ, মোঃ জহির, মোঃ সোলায়মান, কামাল ও জসিমসহ আরও অনেকে।

এ সময় সিএনজি মালিক সমিতির মালিক-ড্রাইভার, শ্রমিক এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিএনজি মালিক ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator