ভারতে চ্যাটজিপিটতে বিজ্ঞাপন চালু করল ওপেনএআই, ফ্রি প্ল্যানে বড় পরিবর্তন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভারতে চ্যাটজিপিটতে বিজ্ঞাপন চালু করল ওপেনএআই, ফ্রি প্ল্যানে বড় পরিবর্তন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভারতে চ্যাটজিপিটতে বিজ্ঞাপন চালু করল ওপেনএআই, ফ্রি প্ল্যানে বড় পরিবর্তন..
ভারতে চ্যাটজিপিটতে বিজ্ঞাপন চালু করল ওপেনএআই, ফ্রি প্ল্যানে বড় পরিবর্তন..
ছবি: সংগৃহীত
চ্যাটজিপিটি বিনামূল্যে ব্যবহারের দিন কি শেষ হতে চলেছে? ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ফ্রি ও কম খরচের গ্রাহকদের জন্য বিজ্ঞাপন প্রদর্শন শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআই।..

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জনপ্রিয় প্ল্যাটফর্ম চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রদর্শন শুরু করেছে ওপেনএআই অন্যতম বৃহত্তম এবং সক্রিয় বাজার ভারতে বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারী এবং প্রতি মাসে ৩৯৯ রুপি মূল্যের ‘গো’ (Go) প্ল্যানের গ্রাহকদের জন্য এই ফিচারটি চালু করা হয়েছে প্রতিষ্ঠানটির রাজস্ব বাড়াতে এবং কম খরচে গ্রাহকদের সেবা দেওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের ৩১টি দেশসহ বিশ্বের ৩৮টি দেশে এই বিজ্ঞাপন সেবা চালু করা হয়

২০২৭ সালে শেয়ারবাজারে নিবন্ধিত হওয়ার (আইপিও) প্রস্তুতি হিসেবে নিজেদের রাজস্ব বৃদ্ধি করতে চাচ্ছে ওপেনএআই বর্তমানে সংস্থাটির বাজারমূল্য ৮৫২ বিলিয়ন ডলার এই বিশাল মূল্যায়ন বজায় রাখা এবং ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর তৈরিতে হওয়া বড় অংকের প্রযুক্তিগত খরচ মেটাতেই বিজ্ঞাপনের পথ বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি বাজার গবেষণা প্রতিষ্ঠান অ্যানালিসিস ম্যাসনের মতে, বিশ্বব্যাপী ১.১৮ ট্রিলিয়ন ডলারের মোট বিজ্ঞাপন খরচের ৭৫ শতাংশের বেশি আসে অনলাইন বিজ্ঞাপন থেকে প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক যেখানে কর্পোরেট প্রতিষ্ঠানের ওপর বেশি নির্ভরশীল, সেখানে ওপেনএআই-এর সিংহভাগ গ্রাহকই সাধারণ ব্যবহারকারী ফলে এই বিশাল গ্রাহকভিত্তি থেকে আয় বাড়াতে বিজ্ঞাপনী মডেলকে সবচেয়ে কার্যকর মনে করছেন বিশেষজ্ঞরা

ব্যবহারকারীর অভিজ্ঞতার যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে ওপেনএআই সতর্ক অবস্থান নিয়েছে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে বিজ্ঞাপনগুলো স্পষ্ট লেবেলযুক্ত থাকবে এবং চ্যাটজিপিটির তৈরি উত্তরের নিচে আলাদাভাবে দেখানো হবে বিজ্ঞাপনের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তরের নিরপেক্ষতা কোনোভাবেই ক্ষুণ্ন করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে সংস্থাটি এছাড়া অ্যালগরিদমের মাধ্যমে যেসব ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম বলে চিহ্নিত হবে, তাদের কোনো বিজ্ঞাপন দেখানো হবে না ভারতে বর্তমানে ম্যানেজড বিজ্ঞাপন চালু থাকলেও আগামী ৪ সেপ্টেম্বর থেকে সেলফ-সার্ভিস বিজ্ঞাপন ব্যবস্থা চালু হতে যাচ্ছে

এদিকে ওপেনএআই-এর এই বিজ্ঞাপনী সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের চ্যাটবট 'ক্লড' (Claude) পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত থাকবে এবং কোনো তৃতীয় পক্ষের প্রচারণায় এর উত্তর প্রভাবিত হবে না বাজার বিশ্লেষক ড্যান নাইলসের মতে, ওপেনএআই বর্তমানে একটি চ্যালেঞ্জিং অবস্থায় রয়েছে একদিকে কর্পোরেট গ্রাহকদের দখলে নিয়ে শক্তিশালী অবস্থান তৈরি করছে অ্যানথ্রোপিক, অন্যদিকে গুগল সাধারণ গ্রাহক বাজারে অত্যন্ত শক্ত অবস্থান ধরে রেখেছে এমন প্রতিযোগিতার মুখে আর্থিক ঘাটতি পূরণ করতে বিজ্ঞাপনী আয়ের ওপর জোর দিচ্ছে চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠানটি

لم يتم العثور على تعليقات


News Card Generator