দেশের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভার বিকাশ ও খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬-২০২৭ (সিজন-২) আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য ছয়টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক এবং সব জেলা শিক্ষা কর্মকর্তার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে
চিঠিতে উল্লেখ করা হয়, এ কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনে অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে পাশাপাশি প্রতি শ্রেণিতে পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের বিষয়টি অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডেও এ সংক্রান্ত নির্দেশনা প্রদর্শন করতে হবে
প্রচার-প্রচারণার ওপর বিশেষ জোর দিয়ে অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে অনুমোদিত ড্রপ ডাউন ব্যানার প্রদর্শন করতে হবে এর পাশাপাশি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রাতিষ্ঠানিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে
বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে সরকারের সার্বিক পরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬-২০২৭ (সিজন-২) কর্মসূচির আওতায় মোট ১০টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উপজেলা পর্যায়ে আগামী ২০২৬ সালের অক্টোবরে মূল প্রতিযোগিতা শুরু হবে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম গত ১ জুলাই থেকে শুরু হয়েছে, যা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে নির্ধারিত ওয়েবসাইট লিংকের (https://notunkurisports.gov.bd/registration.php) মাধ্যমে ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে