কলম্বো টেস্টে আচরণবিধি ভঙ্গ: শাস্তির মুখে লঙ্কান স্পিনার প্রবাত জয়াসুরিয়া

ভারতের বিপক্ষে কলম্বো টেস্টে আউট হয়ে ক্ষোভ প্রকাশ করায় আইসিসির শাস্তির মুখে পড়েছেন শ্রীলঙ্কার প্রবাত জয়াসুরিয়া। এই টেস্টে শাস্তি পাওয়া তিনি তৃতীয় খেলোয়াড়। হঠাৎ কেন এই শাস্তি?..
Eidok-এ শেয়ার
কলম্বো টেস্টে আচরণবিধি ভঙ্গ: শাস্তির মুখে লঙ্কান স্পিনার প্রবাত জয়াসুরিয়া
ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার চলমাণ দ্বিতীয় টেস্টে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়েছেন লঙ্কান স্পিনার প্রবাত জয়াসুরিয়া শ্রীলঙ্কার প্রথম ইনিংসে আউট হয়ে মাঠ ছাড়ার সময় ক্ষোভ প্রকাশ করায় তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার (Official Reprimand) করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই কলম্বো টেস্টে জয়াসুরিয়া হলেন শাস্তি পাওয়া তৃতীয় ক্রিকেট ব্যক্তিত্ব

ঘটনাটি ঘটে সোমবার লঙ্কানদের প্রথম ইনিংসের দিনের শেষ বলে জয়াসুরিয়া আউট হওয়ার পর আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে নিজের ব্যাট দিয়ে বাউন্ডারি লাইনে রাখা স্পঞ্জ বোর্ডে (Boundary Wedges) সজোরে আঘাত করেন এই স্পিনার আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য নির্ধারিত আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘনের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয় এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম, পোশাক কিংবা মাঠের অবকাঠামোর অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত

তিরস্কারের পাশাপাশি জয়াসুরিয়ার শৃঙ্খলারেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, থার্ড আম্পায়ার রড টাকার এবং ফোর্থ আম্পায়ার প্রগীথ রামবুকওয়েলা জয়াসুরিয়ার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের এই অভিযোগ তোলেন পরে এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি জয়াসুরিয়া মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি

চলতি কলম্বো টেস্টে জয়াসুরিয়ার আগে আরও দুজন ক্রিকেটার আইসিসির শাস্তির মুখে পড়েছিলেন ম্যাচের প্রথম দিন ভারতের প্রথম ইনিংসের ১৭তম ওভারে লঙ্কান পেসার অসিথা ফার্নান্দো ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়ালকে আউট করার পর দুজন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন সে সময় অসিথা মাথা এগিয়ে আনলে জাসওয়ালও সাড়া দেন, ফলে দুজনের মাথায় স্পর্শ ঘটে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জয়সওয়াল ও ফার্নান্দো দুজনকেই জরিমানা ও শাস্তি দিয়েছিল আইসিসি

উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) অংশ হিসেবে আয়োজিত এই সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল গলে গত ১৫ থেকে ১৯ আগস্ট গলে অনুষ্ঠিত সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছিল সফরকারী ভারত

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন খেলার খবর সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন 59 ভিউ ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের খেলার খবর ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের 88 ভিউ সেমিফাইনাল নিশ্চিতের পর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল খেলার খবর সেমিফাইনাল নিশ্চিতের পর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল 86 ভিউ শেষ মুহূর্তের রোমাঞ্চে আফগান বধ, সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল খেলার খবর শেষ মুহূর্তের রোমাঞ্চে আফগান বধ, সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল 136 ভিউ জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে প্রমিলা প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী খেলার খবর জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে প্রমিলা প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী 136 ভিউ আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর খেলার খবর আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর 147 ভিউ সাইমন হারমারের ঘূর্ণি জাদুতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা খেলার খবর সাইমন হারমারের ঘূর্ণি জাদুতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা 119 ভিউ