স্প্যানিশ লা লিগায় ২০২৬/২৭ মৌসুমের প্রথম ম্যাচে এলচেকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে বার্সেলোনা ম্যাচে রাফিনহা ও ফার্মিন লোপেজ জোড়া গোল করেন এবং অভিষেক ম্যাচে গোল পান কারিম আদিয়েমি তবে এত বড় উদযাপনের মাঝেও সমর্থকদের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল ম্যাচের এক ঘণ্টা পার হতেই তাকে তুলে নিয়ে দানি অলমোকে মাঠে নামান কোচ হ্যান্সি ফ্লিক ডাগআউটে ফেরার পরপরই ইয়ামালকে চরম বিষণ্ন ও প্রায় কান্নাকাটি করার মতো অবস্থায় দেখা যায়, যার ভিডিও দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে
ম্যাচ চলাকালীন সাবস্টিটিউট বেঞ্চে ইয়ামালের এমন বিষণ্ন রূপ দেখে উদ্বেগ প্রকাশ করেন বার্সেলোনা সমর্থকরা স্প্যানিশ স্পোর্টস শো 'এল চিরিংগিতো'-তে প্রখ্যাত ফুটবল ব্যক্তিত্ব জোসেপ পেদ্রেরোল জানান, ইয়ামালের এই ভিডিওটি বার্সেলোনা কর্তৃপক্ষের নজরে এসেছে ক্লাব থেকে তার সঙ্গে সরাসরি কথা বলে তার বর্তমান মানসিক অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমে অনেকেই ধারণা করেছিলেন, কোচের তুলে নেওয়ার সিদ্ধান্তেই হয়তো খেপেছেন এই তারকা ফুটবলার
তবে ইয়ামালের এই মন খারাপের পেছনে লুকিয়ে থাকা অন্য এক আবেগঘন কারণ সামনে এনেছেন ফুটবল বিশ্লেষক জোটা জর্দি জর্দির মতে, মাঠ থেকে উঠে যাওয়ার অসন্তোষের চেয়েও বড় কারণ হলো তার শৈশবের তিন বন্ধুর সম্ভাব্য ক্লাব ত্যাগ লা মাসিয়া অ্যাকাডেমি থেকে ইয়ামালের সঙ্গে উঠে আসা তিন সতীর্থ—আলেহান্দ্রো বালদে, মার্ক কাসাদো এবং হেক্টর ফোর্ট চলতি গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনা ছাড়তে পারেন বিশেষ করে বালদেকে ম্যানচেস্টার ইউনাইটেড দলে নিতে আগ্রহী ভাইয়ের মতো ঘনিষ্ঠ তিন বন্ধুর বিদায় নেওয়ার সংবাদ ইয়ামালকে গভীরভাবে ব্যথিত করেছে
অন্যদিকে, ইয়ামালকে তুলে নেওয়া এবং তার প্রতিক্রিয়া প্রসঙ্গে কূটনৈতিক মন্তব্য করেছেন বার্সেলোনার জার্মান কোচ হ্যান্সি ফ্লিক তিনি জানান, একজন আসল বিজয়ী ফুটবলার সব সময় পুরো সময় মাঠে থেকে ম্যাচ জিততে চায় টানা তৃতীয়বার লিগ শিরোপা জেতার জন্য ইয়ামালসহ দলের প্রতিটি খেলোয়াড় শতভাগ দিতে প্রস্তুত ফুটবল বিশেষজ্ঞদের মতে, ম্যাচ শেষ না করতে পারার ক্ষোভ এবং কাছের বন্ধুদের সম্ভাব্য বিদায়ের ধাক্কাই হয়তো বার্সেলোনার এই তরুণ তারকার চেহারায় ফুটে উঠেছিল