উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার আসামি গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Satyajit Das avatar   
Satyajit Das
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
অভিযানে সন্দেহভাজন ওই আসামিকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হচ্ছে।..

চট্টগ্রামের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২২ আগস্ট) বিকেলে এফডিএমএন ক্যাম্প-৯ ও ১০ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়,শনিবার বেলা ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৯ ও ১০-এর বিভিন্ন ব্লক,সাব-ব্লক ও গুরুত্বপূর্ণ স্থানে অস্ত্র-মাদক উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান ও ব্লক রেইড পরিচালনা করা হয়।

৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহাম্মেদ,পিপিএমের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার অমৃত সূত্রধরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সঞ্জয় কুমার কুন্ডু, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নাহিদ আহাম্মদ, পিপিএমসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে এফডিএমএন ক্যাম্প-৯-এর এফ/৩ ব্লকের একটি বসতঘর থেকে আবুল হোসেন (এফসিএন-১০৭৬০৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ব্লকের বাসিন্দা এবং মৃত ওমর হামজার ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী,আবুল হোসেন উখিয়া থানার মামলা নম্বর-২০, তারিখ ৭ মে ২০২৬-এর সন্দেহভাজন আসামি। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন,ক্যাম্প এলাকায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত বিশেষ অভিযান ও ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নাহিদ আহাম্মদ, পিপিএম বলেন,অভিযানে সন্দেহভাজন ওই আসামিকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হচ্ছে।

গ্রেপ্তার আবুল হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

نظری یافت نشد


News Card Generator