কালিগঞ্জে জুয়েলার্সের শাটার ও লকার ভেঙে স্বর্ণ-রুপা লুট | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিগঞ্জে জুয়েলার্সের শাটার ও লকার ভেঙে স্বর্ণ-রুপা লুট

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কালিগঞ্জে জুয়েলার্সের শাটার ও লকার ভেঙে স্বর্ণ-রুপা লুট
কালিগঞ্জে জুয়েলার্সের শাটার ও লকার ভেঙে স্বর্ণ-রুপা লুট
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে একটি জুয়েলার্সের শাটার ও লকার ভেঙে স্বর্ণ, রুপা ও নগদ টাকা চুরি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে একটি জুয়েলার্সের শাটারের ও লকার ভেঙে স্বর্ণ, রুপা ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নলতা বাজারের তৃষ্ণা জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বাজারে নাইটগার্ড দায়িত্বে থাকলেও চুরির বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

দোকান মালিক নলতা গ্রামের কালিদাস স্বর্ণকার জানান, রাতে বেচাকেনা শেষে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে বাজারে এসে দোকানের শাটার ভাঙা দেখতে পান। পরে দোকানের ভেতরে প্রবেশ করে লকারও ভাঙা অবস্থায় দেখতে পান। লকার থেকে স্বর্ণ ও রুপার বিভিন্ন মালামাল এবং নগদ টাকা নিয়ে গেছে চোরচক্র।

তবে তাৎক্ষণিকভাবে চুরি যাওয়া স্বর্ণ, রুপা ও নগদ টাকার সঠিক পরিমাণ বা আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি। দোকানের মালিক ও সংশ্লিষ্টরা মালামালের হিসাব-নিকাশ করছেন। হিসাব শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলে জানা গেছে।

চুরির খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দোকানটি পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। একই সঙ্গে ঘটনার সময় বাজারে দায়িত্বে থাকা নাইটগার্ডসহ সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator