কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা | আই নিউজ বিডি

কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা
ছবি: সংগৃহীত


বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এহতেশাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুশান্ত বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আলতাফ হুসাইন ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসিমা আক্তার।
প্রধান অতিথি নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কমিটির সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতিমা ইয়াসমিন, কানাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. আ. মোতালেব শেখ, ব্যবসায়ী সাইফুল আলম কামাল, হাজি মো. মকবুল হোসেন, রাইসুল ইসলাম জনি বিশ্বাস, মো. হেলাল মিয়া, নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. ফারজানা আক্তার মেরী, জমিদাতা সদস্য ও কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা কবীর, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি মো. ওলিয়ার রহমান এবং কানাইপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. সিরাজুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির সভাপতি ডা. ফারজানা আক্তার মেরী তাঁকে সভাপতি নির্বাচিত করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ জেলার খবর দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 ভিউ চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 59 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 ভিউ ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 ভিউ