কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।..
Bagikan di Eidok
কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা
Foto: dikumpulkan


বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এহতেশাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুশান্ত বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আলতাফ হুসাইন ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসিমা আক্তার।
প্রধান অতিথি নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কমিটির সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতিমা ইয়াসমিন, কানাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. আ. মোতালেব শেখ, ব্যবসায়ী সাইফুল আলম কামাল, হাজি মো. মকবুল হোসেন, রাইসুল ইসলাম জনি বিশ্বাস, মো. হেলাল মিয়া, নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. ফারজানা আক্তার মেরী, জমিদাতা সদস্য ও কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা কবীর, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি মো. ওলিয়ার রহমান এবং কানাইপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. সিরাজুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির সভাপতি ডা. ফারজানা আক্তার মেরী তাঁকে সভাপতি নির্বাচিত করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Berita Kabupaten মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 1 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Berita Kabupaten সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 9 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Berita Kabupaten আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 39 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Berita Kabupaten বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Berita Kabupaten বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Berita Kabupaten ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Berita Kabupaten জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views