কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।..
Eidok پر شیئر
কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা
تصویر: ماخوذ


বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এহতেশাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুশান্ত বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আলতাফ হুসাইন ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসিমা আক্তার।
প্রধান অতিথি নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কমিটির সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতিমা ইয়াসমিন, কানাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মো. আ. মোতালেব শেখ, ব্যবসায়ী সাইফুল আলম কামাল, হাজি মো. মকবুল হোসেন, রাইসুল ইসলাম জনি বিশ্বাস, মো. হেলাল মিয়া, নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. ফারজানা আক্তার মেরী, জমিদাতা সদস্য ও কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা কবীর, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি মো. ওলিয়ার রহমান এবং কানাইপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. সিরাজুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির সভাপতি ডা. ফারজানা আক্তার মেরী তাঁকে সভাপতি নির্বাচিত করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। ضلع کی خبریں চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 6 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি ضلع کی خبریں চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 26 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন ضلع کی خبریں নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 25 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ضلع کی خبریں ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 34 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ضلع کی خبریں ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি ضلع کی خبریں গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 31 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি ضلع کی خبریں ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 Views