ইউটিউবের নিয়মে বড় পরিবর্তন: এখন ভিডিও চালু হলেই মিলবে ভিউ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইউটিউবের নিয়মে বড় পরিবর্তন: এখন ভিডিও চালু হলেই মিলবে ভিউ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইউটিউবের নিয়মে বড় পরিবর্তন: এখন ভিডিও চালু হলেই মিলবে ভিউ..
ইউটিউবের নিয়মে বড় পরিবর্তন: এখন ভিডিও চালু হলেই মিলবে ভিউ..
ছবি: সংগৃহীত
ইউটিউবে আসছে ভিউ গণনার নিয়মে বড় পরিবর্তন। আগামী ২৪ আগস্ট থেকে ভিডিও প্লে হওয়ার সাথে সাথেই যুক্ত হবে ভিউ। কিন্তু এতে কন্টেন্ট ক্রিয়েটরদের আয় এবং ভিডিওর ওয়াচটাইমে কী প্রভাব পড়বে?..

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের ভিডিওর ‘ভিউ’ গণনার নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে আগামী ২৪ আগস্ট থেকে নতুন এই নিয়ম কার্যকর হতে চলেছে নতুন নিয়ম অনুযায়ী, কোনো ভিডিওর প্রথম ফ্রেম প্লে হওয়া মাত্রই বা দর্শক ভিডিও দেখা শুরু করার সঙ্গে সঙ্গেই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করা হবে একই নিয়ম লাইভ সম্প্রচারে কোনো দর্শক যুক্ত হওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে

এর আগে ইউটিউবের মূল বা দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে ভিউ গণনার পদ্ধতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও, সাধারণভাবে একটি ভিডিও অন্তত ৩০ সেকেন্ড দেখার পরেই তা ভিউ হিসেবে যুক্ত হওয়ার ধারণা প্রচলিত ছিল ইউটিউব জানিয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য আলাদা ভিউ-গণনা পদ্ধতির কারণে ক্রিয়েটরদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল তবে টিকটক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব শর্টসের মতো প্ল্যাটফর্মগুলোতে আগে থেকেই ভিডিও শুরু হওয়ার সাথে সাথেই ভিউ গণনা করা হয় এবার দীর্ঘ ভিডিওতেও একই নিয়ম চালু করে প্ল্যাটফর্মটি তাদের মেট্রিক সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নিল

নতুন এই ব্যবস্থা কার্যকর হলে ভিডিওর প্রকাশ্য ভিউ সংখ্যা আগের চেয়ে দ্রুত বাড়বে এমনকি কোনো দর্শক ভিডিও চালু করার পর কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিলেও স্বল্প সময়ের সেই প্লেব্যাকটি ভিউ হিসেবে যুক্ত হবে তবে এভাবে ভিউ সংখ্যা বাড়লেও ভিডিওর ওয়াচটাইম বা দেখার সময় বাড়বে না ইউটিউব স্টুডিও-এর অ্যানালিটিক্স মেনুতে আগের ভিউ গণনা পদ্ধতিকে ‘এংগেজড ভিউ’ নামে বহাল রাখা হবে, যাতে ক্রিয়েটররা বুঝতে পারেন কতজন দর্শক ভিডিওতে আসল আগ্রহ নিয়ে অবস্থান করেছিলেন

এদিকে নতুন নিয়মের কারণে ভিউ বট, স্বয়ংক্রিয় প্লে বা ভুয়া ট্রাফিকের মাধ্যমে কৃত্রিমভাবে ভিউ বাড়িয়ে বিভ্রান্তি তৈরির আশঙ্কা প্রকাশ করছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও কন্টেন্ট নির্মাতারা তবে ইউটিউবের মতে, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য নির্মাতাদের কাছে ভিডিওর প্রকৃত ‘রিচ’ সহজভাবে তুলে ধরা পাশাপাশি প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে যে, ভিউ গণনার নতুন এই পদ্ধতি কন্টেন্ট ক্রিয়েটরদের আয় কিংবা ইউটিউব পার্টনার প্রোগ্রামের মনিটাইজেশনের যোগ্যতায় সরাসরি কোনো পরিবর্তন আনবে না

Tidak ada komentar yang ditemukan


News Card Generator