আবারও ফাঁস জিটিএ ৬-এর গেমপ্লে ও ম্যাপ, রকস্টারকে নতুন হুমকি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আবারও ফাঁস জিটিএ ৬-এর গেমপ্লে ও ম্যাপ, রকস্টারকে নতুন হুমকি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আবারও ফাঁস জিটিএ ৬-এর গেমপ্লে ও ম্যাপ, রকস্টারকে নতুন হুমকি..
আবারও ফাঁস জিটিএ ৬-এর গেমপ্লে ও ম্যাপ, রকস্টারকে নতুন হুমকি..
ছবি: সংগৃহীত
জনপ্রিয় ভিডিও গেম 'জিটিএ ৬'-এর গেমপ্লে ভিডিও ও পূর্ণাঙ্গ ম্যাপ অনলাইনে ফাঁস হওয়ার দাবি উঠেছে। নেপথ্যে থাকা হ্যাকার গোষ্ঠী রকস্টার গেমসকে হুমকিও দিয়েছে। ঠিক কী ঘটছে গেমিং দুনিয়ায়?..

ভিডিও গেম দুনিয়ার অন্যতম বহুল প্রতীক্ষিত গেম 'গ্র্যান্ড থেফট অটো ৬' (জিটিএ ৬) নিয়ে ফের বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে অনলাইনে গেমটির নতুন গেমপ্লে ভিডিও এবং সম্ভাব্য পুরো ম্যাপের ছবি ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে এর ফলে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান 'রকস্টার গেমস' আবারও বড় ধরনের তথ্য ফাঁসের মুখে পড়ল বলে ধারণা করা হচ্ছে

ইন্টারনেটে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে গেমটির প্রধান চরিত্র ‘জেসন’-কে ভিন্ন দুটি দৃশ্যে দেখা গেছে প্রথম ভিডিওতে জেসনকে তার ঘরের বাইরে বাস্কেটবল খেলতে দেখা যায় আর দ্বিতীয় ভিডিওটিতে তাকে একটি গাড়ি চালাতে এবং এক পথচারীর (এনপিসি) ওপর আক্রমণ করতে দেখা গেছে এসব ভিডিওর পাশাপাশি জিটিএ ৬-এর সম্পূর্ণ ম্যাপের একটি ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে

উদ্ধার হওয়া এসব ডেটা বা ভিডিও ঠিক কত আগের এবং কীভাবে অনলাইনে প্রকাশ্যে এল, তা এখনও স্পষ্ট নয় তবে এসব তথ্যের সূত্র ধরে একটি ক্রিপ্টোকারেন্সি এবং ওয়েবসাইটের সন্ধান পাওয়া গেছে, যা ‘সাইবারলিক’ (CyberLeek) নামের একটি হ্যাকার গোষ্ঠীর বলে জানা গেছে পুরো ফাঁসের ঘটনার পেছনে এই গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা

সাইবারলিক তাদের ওয়েবসাইটে রকস্টার গেমস এবং অন্যান্য গেম প্রকাশকদের উদ্দেশ্যে ৩টি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে গেমের ডিজিটাল প্রাক-ক্রয় (ডিজিটাল প্রি-অর্ডার), কৃত্রিম সিঙ্গেল-প্লেয়ার ডিএলসি এবং মূল্য পরিশোধের পরও কনটেন্ট সরিয়ে নেওয়ার প্রতিবাদেই তারা এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে এই ঘটনা পুরো গেমিং শিল্পে নতুন করে উত্তাপ ছড়িয়েছে

لم يتم العثور على تعليقات


News Card Generator