গত ২০ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম | আই নিউজ বিডি

গত ২০ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গত ২০ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম..
গত ২০ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম..
ছবি: সংগৃহীত
গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।..

মঙ্গলবার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতির সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজন ও নাগরিকসেবা সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#সাভার #উন্নয়ন #স্থানীয়সরকার #মীরশাহেআলম #নাগরিকসেবা #বাংলাদেশ

Ingen kommentarer fundet


News Card Generator