বান্দরবানে রাজবিলা বালুমহালের তিন এলাকায় বালু উত্তোলনের গণবিজ্ঞপ্তি। | আই নিউজ বিডি

বান্দরবান

বান্দরবানে রাজবিলা বালুমহালের তিন এলাকায় বালু উত্তোলনের গণবিজ্ঞপ্তি

****
Eidok-এ শেয়ার
বান্দরবানে রাজবিলা বালুমহালের তিন এলাকায় বালু উত্তোলনের গণবিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

বান্দরবান সদর উপজেলার রাজবিলা বালুমহালের আওতাধীন তিনটি নির্ধারিত এলাকায় বালু উত্তোলন ও ইজারা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে বান্দরবান জেলা প্রশাসন।
১৬ আগস্ট ২০২৬ তারিখে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে রাজবিলা বালুমহালের নির্ধারিত স্থান, আয়তন, উত্তোলনযোগ্য বালুর পরিমাণ এবং বালু উত্তোলনের সীমানা উল্লেখ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, রাজবিলা বালুমহালের প্রথম অংশে ঝংকা খাল ‘ক’ এলাকায় ২ একর জমিতে আনুমানিক ২ লাখ ১৬ হাজার ৩৬০ ঘনফুট বালু উত্তোলনযোগ্য। দ্বিতীয় অংশে ঝংকা খাল ‘খ’ এলাকায় ২ একর জমিতে আনুমানিক ৪ লাখ ৫ হাজার ৬০০ ঘনফুট এবং তৃতীয় অংশে শিলক খাল এলাকায় ৩ একর জমিতে আনুমানিক ৫ লাখ ২২ হাজার ৭২০ ঘনফুট বালু উত্তোলনযোগ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত সেতু থেকে ৩০০ ফুট বাদ রেখে উজান ও ভাটির দিকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বালুমহালের সীমানা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন না করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবিলা বালুমহাল ঘোষণা এবং ইজারা কার্যক্রমের পর নির্ধারিত শর্তাবলি অনুসরণ করে ১৬ আগস্ট ২০২৬ তারিখে ইজারাদারের কাছে বালুমহালটির দখল হস্তান্তর করা হয়েছে।
এদিকে গণবিজ্ঞপ্তির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পুলিশ সুপার, ২ নম্বর রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এছাড়া রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট শাখা এবং স্থানীয় গণমাধ্যমসহ মোট ২৬টি স্থানে গণবিজ্ঞপ্তির অনুলিপি পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।
জনসাধারণের অবগতির জন্য জারি করা এ গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. সানিউল কাদের।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Nouvelles du district ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 60 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Nouvelles du district সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Nouvelles du district শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Nouvelles du district মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Nouvelles du district সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Nouvelles du district সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Nouvelles du district উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views