বান্দরবানে রাজবিলা বালুমহালের তিন এলাকায় বালু উত্তোলনের গণবিজ্ঞপ্তি। | আই নিউজ বিডি

বান্দরবান

বান্দরবানে রাজবিলা বালুমহালের তিন এলাকায় বালু উত্তোলনের গণবিজ্ঞপ্তি

****
Eidok-এ শেয়ার
বান্দরবানে রাজবিলা বালুমহালের তিন এলাকায় বালু উত্তোলনের গণবিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

বান্দরবান সদর উপজেলার রাজবিলা বালুমহালের আওতাধীন তিনটি নির্ধারিত এলাকায় বালু উত্তোলন ও ইজারা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে বান্দরবান জেলা প্রশাসন।
১৬ আগস্ট ২০২৬ তারিখে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে রাজবিলা বালুমহালের নির্ধারিত স্থান, আয়তন, উত্তোলনযোগ্য বালুর পরিমাণ এবং বালু উত্তোলনের সীমানা উল্লেখ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, রাজবিলা বালুমহালের প্রথম অংশে ঝংকা খাল ‘ক’ এলাকায় ২ একর জমিতে আনুমানিক ২ লাখ ১৬ হাজার ৩৬০ ঘনফুট বালু উত্তোলনযোগ্য। দ্বিতীয় অংশে ঝংকা খাল ‘খ’ এলাকায় ২ একর জমিতে আনুমানিক ৪ লাখ ৫ হাজার ৬০০ ঘনফুট এবং তৃতীয় অংশে শিলক খাল এলাকায় ৩ একর জমিতে আনুমানিক ৫ লাখ ২২ হাজার ৭২০ ঘনফুট বালু উত্তোলনযোগ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত সেতু থেকে ৩০০ ফুট বাদ রেখে উজান ও ভাটির দিকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বালুমহালের সীমানা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন না করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবিলা বালুমহাল ঘোষণা এবং ইজারা কার্যক্রমের পর নির্ধারিত শর্তাবলি অনুসরণ করে ১৬ আগস্ট ২০২৬ তারিখে ইজারাদারের কাছে বালুমহালটির দখল হস্তান্তর করা হয়েছে।
এদিকে গণবিজ্ঞপ্তির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পুলিশ সুপার, ২ নম্বর রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এছাড়া রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট শাখা এবং স্থানীয় গণমাধ্যমসহ মোট ২৬টি স্থানে গণবিজ্ঞপ্তির অনুলিপি পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।
জনসাধারণের অবগতির জন্য জারি করা এ গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. সানিউল কাদের।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Distriktsnyheder বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Distriktsnyheder মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 56 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Distriktsnyheder প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Distriktsnyheder মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheder রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheder খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheder রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views