টাঙ্গাইলে সাপের কামড়ে নিহত নারীকে ‘জীবিত’ করার চেষ্টা ওঝার | আই নিউজ বিডি

টাঙ্গাইল

টাঙ্গাইলে সাপের কামড়ে নিহত নারীকে ‘জীবিত’ করার চেষ্টা ওঝার

টাঙ্গাইলের সখীপুরে দাফনের দুই দিন পর মৃত নারীকে জীবিত করার অবৈজ্ঞানিক দাবি তোলেন এক ওঝা। কবর খুঁড়ে গন্ধ শুকে অলৌকিক আশ্বাসের পর হঠাৎ কী ঘটল?..
Bagikan di Eidok
টাঙ্গাইলে সাপের কামড়ে নিহত নারীকে ‘জীবিত’ করার চেষ্টা ওঝার
Foto: dikumpulkan

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে মৃত্যুর পর দাফন করা এক নারীকে ঝাড়ফুঁকের মাধ্যমে 'জীবিত' করার অলৌকিক দাবি করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এক ওঝা সখীপুর উপজেলার হতেয়া-ভাতকুড়াচালা এলাকার বাসিন্দা মৃত ওয়াজেদ আলীর স্বামীপরিত্যক্তা কন্যা হাসনা বেগম (৫৮) বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হলে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করার পর চতলবাইদ গ্রামে মেয়ের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়

ঘটনার বিবরণ অনুযায়ী, দাফনের দুই দিন পর শনিবার (১৫ আগস্ট) বাসাইল উপজেলার কৈলানপুর গ্রাম থেকে গাজী মিয়া নামের এক ওঝা এসে দাবি করেন হাসনা বেগম মারা যাননি তিনি কবরের একপাশে সামান্য সুরঙ্গের মতো মাটি খুঁড়ে গন্ধ শুকে দেখেন এবং সেখানে তেলের গন্ধ পাওয়ার দাবি করেন লাশে পচন না ধরলে আগামী মঙ্গলবার ঝাড়ফুঁকের মাধ্যমে সাপের বিষ নামিয়ে তাকে পুনরায় জীবিত করার আশ্বাস দেন ওই ওঝা

মৃত হাসনা বেগমের মেয়ে খালেদা বেগম জানান, ওঝার এমন কথায় তিনি মায়ের ফিরে আসার আশায় বুক বেঁধেছিলেন তবে রোববার দুপুরে হঠাৎ ওই ওঝা ফোন করে জানান, রাতে ধ্যানে বসে তিনি দেখেছেন হাসনা বেগম আর বেঁচে নেই, ফলে তাকে আর বাঁচানো সম্ভব নয় পরবর্তীতে সাংবাদিকদের পক্ষ থেকে গাজী মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আগের দিন পর্যন্ত ওই নারী জীবিত ছিলেন কিন্তু বর্তমানে তাকে আর বাঁচানো সম্ভব নয়

এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেহেনা পারভীন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ঘটনাটিকে সম্পূর্ণ অকল্পনীয় ও হাস্যকর বলে অভিহিত করেছেন তিনি জানান, একজন রোগীকে হাসপাতালে আনার পর চিকিৎসকেরা সুনির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষা করেই মৃত ঘোষণা করেন এবং নিয়ম মেনে দাফনও করা হয়েছে এর পর ওই নারী বেঁচে উঠবেন—এমন অবৈজ্ঞানিক দাবি পুরোপুরি ভিত্তিহীন সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এমন ভণ্ড ওঝাকে দ্রুত আইনের আওতায় এনে পুলিশের হাতে সোপর্দ করা উচিত বলে তিনি মত দেন

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Berita Kabupaten পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 62 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Berita Kabupaten ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Berita Kabupaten দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Berita Kabupaten চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Berita Kabupaten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Berita Kabupaten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Berita Kabupaten লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views