শ্রমবাজার ও বহুমাত্রিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কে নতুন সম্ভাবনার দুয়ার

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের অবদান এবং দুই দেশের বহুমাত্রিক সহযোগিতার সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। শ্রমবাজারের পাশাপাশি কোন কোন খাতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার?..
Condividi su Eidok
শ্রমবাজার ও বহুমাত্রিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কে নতুন সম্ভাবনার দুয়ার
Foto: archivio

বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধ, ধর্মীয় ঐতিহ্য এবং গভীর সামাজিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত মালদ্বীপের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘সান অনলাইন’-এর ‘ডিপ্লোম্যাটিক ফোকাস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এ কথা জানান তিনি বলেন, দুই দেশের এই নিবিড় সম্পর্কের কারণে মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের কাছে দেশটি অনেকাংশেই ‘দ্বিতীয় বাড়ির মতো’

সাক্ষাৎকারে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা তুলে ধরে হাইকমিশনার জানান, নির্মাণ, পর্যটন ও সেবা খাতসহ মালদ্বীপের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন একই সঙ্গে তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে প্রবাসীদের শ্রম, নিষ্ঠা ও পেশাদারত্ব দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধিতে সেতুবন্ধন হিসেবে কাজ করছে

মালদ্বীপে নিরাপদ, সুশৃঙ্খল ও টেকসই শ্রম অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ড. নাজমুল ইসলাম অনিবন্ধিত প্রবাসীদের নিয়মিতকরণ, বায়োমেট্রিক নিবন্ধন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ সুরক্ষার জোর দাবি জানান তিনি উল্লেখ করেন, কেবল শ্রম সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে দুই দেশের সম্পর্ককে এখন আরও বিস্তৃত ও বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন

তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাণিজ্য ও বিনিয়োগ, মৎস্য, পর্যটন, ব্লু ইকোনমি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ক্রীড়া কূটনীতির মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ্য, ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক ভবিষ্যতে ‘পাওয়ার অব বন্ডিং’-এর মাধ্যমে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ বা অমীমাংসিত যুদ্ধের দীর্ঘস্থায়ী সংকটে বিশ্ব অর্থনীতি Internazionale ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ বা অমীমাংসিত যুদ্ধের দীর্ঘস্থায়ী সংকটে বিশ্ব অর্থনীতি 58 Views পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের অভিযোগে ৩ ইসরায়েলি ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা Internazionale পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের অভিযোগে ৩ ইসরায়েলি ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা 42 Views কচুয়ায় বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, থানায় অভিযোগ Internazionale কচুয়ায় বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, থানায় অভিযোগ 93 Views মার্কিন ভূখণ্ডে ‘ডার্টি বম্ব’ হামলার ছক কষছে ইরান: গোয়েন্দা তথ্যে তোলপাড় ওয়াশিংটন Internazionale মার্কিন ভূখণ্ডে ‘ডার্টি বম্ব’ হামলার ছক কষছে ইরান: গোয়েন্দা তথ্যে তোলপাড় ওয়াশিংটন 144 Views দুই হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান? Internazionale দুই হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান? 98 Views কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি Internazionale কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি 73 Views যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ Internazionale যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ 103 Views