বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধ, ধর্মীয় ঐতিহ্য এবং গভীর সামাজিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত মালদ্বীপের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘সান অনলাইন’-এর ‘ডিপ্লোম্যাটিক ফোকাস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এ কথা জানান তিনি বলেন, দুই দেশের এই নিবিড় সম্পর্কের কারণে মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের কাছে দেশটি অনেকাংশেই ‘দ্বিতীয় বাড়ির মতো’
সাক্ষাৎকারে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা তুলে ধরে হাইকমিশনার জানান, নির্মাণ, পর্যটন ও সেবা খাতসহ মালদ্বীপের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন একই সঙ্গে তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে প্রবাসীদের শ্রম, নিষ্ঠা ও পেশাদারত্ব দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধিতে সেতুবন্ধন হিসেবে কাজ করছে
মালদ্বীপে নিরাপদ, সুশৃঙ্খল ও টেকসই শ্রম অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ড. নাজমুল ইসলাম অনিবন্ধিত প্রবাসীদের নিয়মিতকরণ, বায়োমেট্রিক নিবন্ধন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ সুরক্ষার জোর দাবি জানান তিনি উল্লেখ করেন, কেবল শ্রম সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে দুই দেশের সম্পর্ককে এখন আরও বিস্তৃত ও বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন
তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাণিজ্য ও বিনিয়োগ, মৎস্য, পর্যটন, ব্লু ইকোনমি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ক্রীড়া কূটনীতির মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ্য, ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক ভবিষ্যতে ‘পাওয়ার অব বন্ডিং’-এর মাধ্যমে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন
Application « Eye News BD »
commentaires 0