গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ..
গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ..
ছবি: সংগৃহীত
দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের ভোগান্তির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েক দিনের মধ্যে এ সংকটের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।v..

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের সহায়তা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, পেছনে ফ্যানের বাতাস খেয়ে হাতে হারিকেন নিয়ে ‘গ্যাস দে, বিদ্যুৎ দে’ স্লোগান দেওয়া হঠকারিতা। এ ধরনের রাজনীতি বাদ দিয়ে জনগণের উপকার হয়—এমন পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গ্যাসের সংকট সমাধানে সরকার কাজ করছে। তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। সংকট মোকাবিলায় চীন ও মালয়েশিয়ার সঙ্গেও সরকার আলোচনা করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সংকট সমাধানের কোনো কার্যকর পরিকল্পনা থাকলে বিরোধী দল তা সরকারের কাছে উপস্থাপন করতে পারে। কার্যকর পরিকল্পনা পাওয়া গেলে সরকার তা গ্রহণ করবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তি ও হঠকারী রাজনীতি পরিহার করে জনগণের স্বার্থে কাজ করতে হবে। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন উদ্যোগ

প্রধানমন্ত্রী আরও জানান, গণতন্ত্র থাকলে জবাবদিহি নিশ্চিত হবে এবং এর মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

এ ছাড়া দেশের উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিষয়: জাতীয় | প্রধানমন্ত্রী | বিদ্যুৎ সংকট | গ্যাস সংকট | রাজনীতি

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator