সেনাবাহিনীতে টেকনিক্যাল শাখায় সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সেনাবাহিনীতে টেকনিক্যাল শাখায় সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সেনাবাহিনীতে টেকনিক্যাল শাখায় সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু..
সেনাবাহিনীতে টেকনিক্যাল শাখায় সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু..
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীতে টেকনিক্যাল শাখায় সৈনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসি পাসে কীভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা প্রয়োজন, বিস্তারিত জেনে নিন।..

বাংলাদেশ সেনাবাহিনী তাদের টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ আগস্ট থেকে এবং তা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, আবেদনকারীকে এসএসসি বা সমমান (মাদরাসা, কারিগরি কিংবা উন্মুক্ত) পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এর পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ৩ মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার সনদ থাকতে হবে

আগ্রহী প্রার্থীদের টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস করে অথবা সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০×৩০০ সাইজের ছবি এবং ৩০০×৮০ সাইজের স্ক্যান করা স্বাক্ষর সংযুক্ত করতে হবে আবেদন ফি বাবদ পরীক্ষার ফি ২০০ টাকা ও রেজিস্ট্রেশন ফি ১০০ টাকাসহ মোট ৩০০ টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে সফলভাবে আবেদন করার ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে; নির্ধারিত সময়ের পর প্রবেশপত্র প্রিন্ট করা যাবে না

প্রার্থী চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট ধাপ অতিক্রম করতে হবে এর মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং সর্বশেষ সাক্ষাৎকার পর্ব সেনাবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের পরে দাখিলকৃত বা অসম্পূর্ণ কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator