ঢাকায় পাকিস্তান হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঢাকায় পাকিস্তান হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকায় পাকিস্তান হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত..
ঢাকায় পাকিস্তান হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত..
ছবি: সংগৃহীত
জাতীয় পতাকা উত্তোলন ও নানা আনুষ্ঠানিকতায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনে উদযাপিত হলো দেশটির স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশি শিক্ষার্থীরাও; জানুন বিস্তারিত।..

ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দেশটির হাইকমিশনার ইমরান হায়দার অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত পাকিস্তানি নাগরিক, বাংলাদেশি শুভানুধ্যায়ী, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয় বাণীতে দেশটির শীর্ষ নেতৃত্ব স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে ও প্রবাসে থাকা সকল পাকিস্তানিদের শুভেচ্ছা জানান এবং কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা মুহাম্মদ ইকবালসহ পাকিস্তান আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিবর্গের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন

বাণীতে স্বাধীনতা অর্জনের পর থেকে শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, ক্রীড়া ও প্রতিরক্ষা খাতে পাকিস্তানের বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করা হয় একই সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভারতের বিরুদ্ধে ‘অপারেশন মারাক-ই-হক’-এর সাফল্য এবং আঞ্চলিক শান্তি ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয় এছাড়া জম্মু-কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং আফগান ভূখণ্ড থেকে উদ্ভূত সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ জানানো হয়

দিবসটি উপলক্ষে পাকিস্তান হাইকমিশন আয়োজিত "হিস্টরিক্যাল সাইটস ইন পাকিস্তান" শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয় সবশেষে পাকিস্তানের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে

没有找到评论


News Card Generator