শেরপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

****
Eidok-এ শেয়ার
শেরপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

শেরপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ


শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে নিজ বাড়ির নিচতলার গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে । এ ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. গোলাম মোস্তফা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে গোলাম মোস্তফা তার নিজ নামীয় মোটরসাইকেলটি বাড়ির নিচতলার গ্যারেজে রেখে শয়নকক্ষে যান। কিছুক্ষণ পর বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটের দিকে গ্যারেজে এসে দেখতে পান, মোটরসাইকেলটি সেখানে নেই। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পাওয়া যায়নি।
চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর বগুড়া-ল-১২-৩০৬৬। এর চেসিস নম্বর MD624HC18H2H77991 এবং ইঞ্জিন নম্বর C1H7269010। চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা ।
ভুক্তভোগীর ধারণা, বিকেল ৫টা থেকে ৫টা ২৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা মোটরসাইকেলটি গ্যারেজ থেকে নিয়ে যায়।
অভিযোগে ঘটনার বিষয়ে মো. মাসুদুর রহমান ও মো. শফিকুল আহমেদসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইনুদ্দিন বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে মোটরসাইকেলটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Verbrechen মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 81 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Verbrechen কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 42 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Verbrechen আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Verbrechen সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 91 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Verbrechen থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Verbrechen সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Verbrechen কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 Views