শেরপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

****
Eidok-এ শেয়ার
শেরপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

শেরপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ


শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে নিজ বাড়ির নিচতলার গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে । এ ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. গোলাম মোস্তফা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে গোলাম মোস্তফা তার নিজ নামীয় মোটরসাইকেলটি বাড়ির নিচতলার গ্যারেজে রেখে শয়নকক্ষে যান। কিছুক্ষণ পর বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটের দিকে গ্যারেজে এসে দেখতে পান, মোটরসাইকেলটি সেখানে নেই। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পাওয়া যায়নি।
চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর বগুড়া-ল-১২-৩০৬৬। এর চেসিস নম্বর MD624HC18H2H77991 এবং ইঞ্জিন নম্বর C1H7269010। চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা ।
ভুক্তভোগীর ধারণা, বিকেল ৫টা থেকে ৫টা ২৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা মোটরসাইকেলটি গ্যারেজ থেকে নিয়ে যায়।
অভিযোগে ঘটনার বিষয়ে মো. মাসুদুর রহমান ও মো. শফিকুল আহমেদসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইনুদ্দিন বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে মোটরসাইকেলটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crime সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 16 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crime মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 21 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crime গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crime নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crime দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crime দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crime সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views