শেরপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

****
Eidok-এ শেয়ার
শেরপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

শেরপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ


শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে নিজ বাড়ির নিচতলার গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে । এ ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. গোলাম মোস্তফা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে গোলাম মোস্তফা তার নিজ নামীয় মোটরসাইকেলটি বাড়ির নিচতলার গ্যারেজে রেখে শয়নকক্ষে যান। কিছুক্ষণ পর বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটের দিকে গ্যারেজে এসে দেখতে পান, মোটরসাইকেলটি সেখানে নেই। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পাওয়া যায়নি।
চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর বগুড়া-ল-১২-৩০৬৬। এর চেসিস নম্বর MD624HC18H2H77991 এবং ইঞ্জিন নম্বর C1H7269010। চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা ।
ভুক্তভোগীর ধারণা, বিকেল ৫টা থেকে ৫টা ২৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা মোটরসাইকেলটি গ্যারেজ থেকে নিয়ে যায়।
অভিযোগে ঘটনার বিষয়ে মো. মাসুদুর রহমান ও মো. শফিকুল আহমেদসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইনুদ্দিন বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে মোটরসাইকেলটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

Comments 0

No comments found

Related News Articles

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Crime সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 6 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Crime মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 79 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Crime দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Crime চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crime মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Crime কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Crime আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views