ভান্ডারিয়ায় শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা অফিসের কঠোর নির্দেশনা

শিক্ষকদের প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে ভান্ডারিয়া শিক্ষা অফিস। অমান্য করলে শাস্তির হুঁশিয়ারি। বিস্তারিত নির্দেশনায় কী রয়েছে?..
Eidokでシェア
ভান্ডারিয়ায় শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা অফিসের কঠোর নির্দেশনা
写真:提供

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর শিক্ষকদের প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ কার্যক্রম বাস্তবায়নে এবং শিক্ষকদের কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে একগুচ্ছ নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানো হয়েছে

শিক্ষা অফিসের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সূত্রে জানা গেছে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার এক শ্রেণির শিক্ষক অনৈতিক প্রাইভেট ও কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়েছেন এ পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষকদের জন্য সুস্পষ্ট কিছু বিধিনিষেধ নির্ধারণ করে দেওয়া হয়েছে নির্দেশনায় বলা হয়, কোনো শিক্ষক তার নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে পারবেন না এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কোচিং সেন্টার পরিচালনা কিংবা এর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না

নির্দেশনায় আরও জানানো হয়, ক্লাসের পাঠদান ফাঁকি দিয়ে কোচিং করানো যাবে না এবং শিক্ষার্থীদের ক্লাসে কম পড়িয়ে কোচিংয়ে আসতে বাধ্য করা বা মানসিকভাবে প্রভাবিত করা সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি কোচিংয়ের শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো প্রকার অগ্রাধিকার দেওয়া যাবে না তবে অত্যন্ত জরুরি প্রয়োজনে কেবল প্রতিষ্ঠান প্রধানের লিখিত অনুমতি সাপেক্ষে টিউশন করানো যাবে কোনো শিক্ষকের বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সরকারি বিধি মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে

এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন চিঠির সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ চিঠি দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

নেত্রকোনার এমকেসিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশ্নফাঁস: বার্ষিক পরীক্ষা স্থগিত 宗教と教育 নেত্রকোনার এমকেসিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশ্নফাঁস: বার্ষিক পরীক্ষা স্থগিত 30 Views প্রতিবন্ধীদের স্বাবলম্বী ও শিক্ষায় এগিয়ে নিতে আশাশুনিতে ব্যতিক্রমী উদ্যোগ 宗教と教育 প্রতিবন্ধীদের স্বাবলম্বী ও শিক্ষায় এগিয়ে নিতে আশাশুনিতে ব্যতিক্রমী উদ্যোগ 65 Views না ফেরার দেশে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন 宗教と教育 না ফেরার দেশে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন 44 Views গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত 宗教と教育 গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও অপপ্রচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত 73 Views মিরসরাইয়ে রাবেয়া খাতুন নূরানী তালীমুল কুরআন এবতেদায়ী মাদরাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল 宗教と教育 মিরসরাইয়ে রাবেয়া খাতুন নূরানী তালীমুল কুরআন এবতেদায়ী মাদরাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল 41 Views বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী 宗教と教育 বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী 75 Views শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর 宗教と教育 শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর 44 Views