সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সব প্রশাসক প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক সর্বশেষ ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ করা হয় এখন থেকে ব্যাংকটি পুরোপুরি নিজেদের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হবে তবে প্রশাসক প্রত্যাহার করা হলেও কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকিতে ব্যাংকটির সার্বিক কার্যক্রম পরিচালিত হবে
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সভা কক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয় এ সময় গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোকছুদুজ্জামান সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান সিকদারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন ডাচ্-বাংলা ব্যাংকের সাবেক ডিএমডি মো. আবেদুর রহমান সিকদার গত ১৬ জুলাই তিন বছরের জন্য এই ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন মূলত ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন ও নতুন এমডির যোগদানের পরই কেন্দ্রীয় ব্যাংক প্রশাসক প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেয়
এর আগে গত বছরের নভেম্বরে এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে গত ৩০ জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের মাধ্যমে সরে আসার প্রক্রিয়া শুরু হয় পর্যায়ক্রমে সোস্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার করা হয়েছিল আওয়ামী লীগ সরকার পতনের পর এই পাঁচ ব্যাংকসহ মোট ১৪টি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক একীভূত হওয়া এসব ব্যাংকের মধ্যে চারটি ছিল এস আলমের দখলে এবং এক্সিম ব্যাংক পরিচালিত হতো নজরুল ইসলাম মজুমদারের কর্তৃত্বে বিগত সরকারের সময়ে বড় অঙ্কের জালিয়াতির কারণে উচ্চ খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও তারল্য সংকটে পড়ে ব্যাংকগুলো দীর্ঘদিন আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছিল না
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা দিয়েছে সরকার এবং বাকি ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে আমানতকারীদের বর্তমানে এসব ব্যাংকে আমানতকারীদের ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে, যার বিপরীতে ঋণের পরিমাণ ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা এবং এই ঋণের বড় একটি অংশই খেলাপি সারাদেশে ব্যাংকটির ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে
برنامه «Eye News BD»
نظرات 0