সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সব প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সব প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে শেষ হলো এই প্রক্রিয়া। এখন কার নিয়ন্ত্রণে ও কীভাবে পরিচালিত হবে ব্যাংকটি?..
Eidokでシェア
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সব প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক
写真:提供

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সব প্রশাসক প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক সর্বশেষ ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ করা হয় এখন থেকে ব্যাংকটি পুরোপুরি নিজেদের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হবে তবে প্রশাসক প্রত্যাহার করা হলেও কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকিতে ব্যাংকটির সার্বিক কার্যক্রম পরিচালিত হবে

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সভা কক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয় এ সময় গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোকছুদুজ্জামান সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান সিকদারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন ডাচ্-বাংলা ব্যাংকের সাবেক ডিএমডি মো. আবেদুর রহমান সিকদার গত ১৬ জুলাই তিন বছরের জন্য এই ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন মূলত ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন ও নতুন এমডির যোগদানের পরই কেন্দ্রীয় ব্যাংক প্রশাসক প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেয়

এর আগে গত বছরের নভেম্বরে এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে গত ৩০ জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের মাধ্যমে সরে আসার প্রক্রিয়া শুরু হয় পর্যায়ক্রমে সোস্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার করা হয়েছিল আওয়ামী লীগ সরকার পতনের পর এই পাঁচ ব্যাংকসহ মোট ১৪টি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক একীভূত হওয়া এসব ব্যাংকের মধ্যে চারটি ছিল এস আলমের দখলে এবং এক্সিম ব্যাংক পরিচালিত হতো নজরুল ইসলাম মজুমদারের কর্তৃত্বে বিগত সরকারের সময়ে বড় অঙ্কের জালিয়াতির কারণে উচ্চ খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও তারল্য সংকটে পড়ে ব্যাংকগুলো দীর্ঘদিন আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছিল না

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা দিয়েছে সরকার এবং বাকি ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে আমানতকারীদের বর্তমানে এসব ব্যাংকে আমানতকারীদের ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে, যার বিপরীতে ঋণের পরিমাণ ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা এবং এই ঋণের বড় একটি অংশই খেলাপি সারাদেশে ব্যাংকটির ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

ফসলের আবাদ বাড়াতে সাতক্ষীরা সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন 農業-経済と貿易 ফসলের আবাদ বাড়াতে সাতক্ষীরা সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন 66 Views নিরাপত্তার খোঁজে সঞ্চয়পত্রে ঝোঁক: প্রথম প্রান্তিকে নিট বিক্রি বাড়ল প্রায় ৪৯০ কোটি টাকা 農業-経済と貿易 নিরাপত্তার খোঁজে সঞ্চয়পত্রে ঝোঁক: প্রথম প্রান্তিকে নিট বিক্রি বাড়ল প্রায় ৪৯০ কোটি টাকা 60 Views ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন: অবকাঠামো ও পানিসম্পদ খাতে সর্বোচ্চ গুরুত্ব 農業-経済と貿易 ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন: অবকাঠামো ও পানিসম্পদ খাতে সর্বোচ্চ গুরুত্ব 48 Views দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা 農業-経済と貿易 দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা 77 Views মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি 農業-経済と貿易 মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি 105 Views ঘাটাইলে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কৃষকের তিন বিঘা ধান 農業-経済と貿易 ঘাটাইলে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কৃষকের তিন বিঘা ধান 110 Views নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 農業-経済と貿易 নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 86 Views