বিএনপি নেতা আব্দুল লতিফের স্মরণে সিংড়ায় ১১০ ফুট এইচবিবি রাস্তা সংস্কার | আই নিউজ বিডি

বিএনপি নেতা আব্দুল লতিফের স্মরণে সিংড়ায় ১১০ ফুট এইচবিবি রাস্তা সংস্কার

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মৎস্যজীবী পাড়ায় বিএনপির প্রয়াত নেতা আব্দুল লতিফের দীর্ঘদিনের স্বপ্নের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো...
Eidok-এ শেয়ার
বিএনপি নেতা আব্দুল লতিফের স্মরণে সিংড়ায় ১১০ ফুট এইচবিবি রাস্তা সংস্কার
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মৎস্যজীবী পাড়ায় বিএনপির প্রয়াত নেতা আব্দুল লতিফের দীর্ঘদিনের স্বপ্নের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনুর বরাদ্দে আকবর মাস্টারের বাড়ি থেকে দুলাল হালদারের বাড়ি অভিমুখী ১১০ ফুট এইচবিবি (হেরিংবোন বন্ড) রাস্তার সংস্কার করা হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন ৫ নম্বর চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা।

উদ্বোধনকালে নুর নবী ফারুক তারা বলেন, গত ৮ জুলাই আব্দুল লতিফের অকাল মৃত্যুতে বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী শোকাহত। তিনি ছিলেন দলের একজন আদর্শবান, পরিশ্রমী ও সক্রিয় নেতা। এলাকার এই রাস্তাটি সংস্কার করা ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। বিএনপি ক্ষমতায় এলে রাস্তাটির সংস্কার কাজ অগ্রাধিকার ভিত্তিতে করার প্রত্যাশা ছিল তাঁর। সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হতো। মসজিদ, ঈদগাহ মাঠ, বসতবাড়ি ও বিভিন্ন স্থানে যাতায়াতেও সমস্যায় পড়তে হতো স্থানীয়দের।

সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাধারণ সম্পাদক মো. হাসানুল হক হাসান বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। সংস্কার কাজ শেষ হলে স্থানীয় মানুষের চলাচল সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনেও সুবিধা হবে।

স্থানীয়দের দাবি, রাস্তা সংস্কারের ফলে বিলদহর মৎস্যজীবী পাড়ার প্রায় ১ হাজার ৩০০ ভোটারসহ আশপাশের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি কমবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নম্বর চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. রওশন আরেফীন, ৫ নম্বর চামারী ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. আব্দুল গাফফার, মো. আজাদ, ৬ নম্বর ওয়ার্ড মহিষমাড়ি বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Nouvelles du district ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 29 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Nouvelles du district সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 30 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Nouvelles du district শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 43 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Nouvelles du district মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Nouvelles du district সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Nouvelles du district সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Nouvelles du district উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views