বিএনপি নেতা আব্দুল লতিফের স্মরণে সিংড়ায় ১১০ ফুট এইচবিবি রাস্তা সংস্কার | আই নিউজ বিডি

বিএনপি নেতা আব্দুল লতিফের স্মরণে সিংড়ায় ১১০ ফুট এইচবিবি রাস্তা সংস্কার

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মৎস্যজীবী পাড়ায় বিএনপির প্রয়াত নেতা আব্দুল লতিফের দীর্ঘদিনের স্বপ্নের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো...
I-share sa Eidok
বিএনপি নেতা আব্দুল লতিফের স্মরণে সিংড়ায় ১১০ ফুট এইচবিবি রাস্তা সংস্কার
Larawan: kuha mula sa arkibo

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মৎস্যজীবী পাড়ায় বিএনপির প্রয়াত নেতা আব্দুল লতিফের দীর্ঘদিনের স্বপ্নের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনুর বরাদ্দে আকবর মাস্টারের বাড়ি থেকে দুলাল হালদারের বাড়ি অভিমুখী ১১০ ফুট এইচবিবি (হেরিংবোন বন্ড) রাস্তার সংস্কার করা হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন ৫ নম্বর চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা।

উদ্বোধনকালে নুর নবী ফারুক তারা বলেন, গত ৮ জুলাই আব্দুল লতিফের অকাল মৃত্যুতে বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী শোকাহত। তিনি ছিলেন দলের একজন আদর্শবান, পরিশ্রমী ও সক্রিয় নেতা। এলাকার এই রাস্তাটি সংস্কার করা ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। বিএনপি ক্ষমতায় এলে রাস্তাটির সংস্কার কাজ অগ্রাধিকার ভিত্তিতে করার প্রত্যাশা ছিল তাঁর। সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হতো। মসজিদ, ঈদগাহ মাঠ, বসতবাড়ি ও বিভিন্ন স্থানে যাতায়াতেও সমস্যায় পড়তে হতো স্থানীয়দের।

সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাধারণ সম্পাদক মো. হাসানুল হক হাসান বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। সংস্কার কাজ শেষ হলে স্থানীয় মানুষের চলাচল সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনেও সুবিধা হবে।

স্থানীয়দের দাবি, রাস্তা সংস্কারের ফলে বিলদহর মৎস্যজীবী পাড়ার প্রায় ১ হাজার ৩০০ ভোটারসহ আশপাশের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি কমবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নম্বর চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. রওশন আরেফীন, ৫ নম্বর চামারী ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. আব্দুল গাফফার, মো. আজাদ, ৬ নম্বর ওয়ার্ড মহিষমাড়ি বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 17 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Balita sa Distrito ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 70 Views