বিএনপি নেতা আব্দুল লতিফের স্মরণে সিংড়ায় ১১০ ফুট এইচবিবি রাস্তা সংস্কার | আই নিউজ বিডি

বিএনপি নেতা আব্দুল লতিফের স্মরণে সিংড়ায় ১১০ ফুট এইচবিবি রাস্তা সংস্কার

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মৎস্যজীবী পাড়ায় বিএনপির প্রয়াত নেতা আব্দুল লতিফের দীর্ঘদিনের স্বপ্নের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো...
Eidok-এ শেয়ার
বিএনপি নেতা আব্দুল লতিফের স্মরণে সিংড়ায় ১১০ ফুট এইচবিবি রাস্তা সংস্কার
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মৎস্যজীবী পাড়ায় বিএনপির প্রয়াত নেতা আব্দুল লতিফের দীর্ঘদিনের স্বপ্নের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনুর বরাদ্দে আকবর মাস্টারের বাড়ি থেকে দুলাল হালদারের বাড়ি অভিমুখী ১১০ ফুট এইচবিবি (হেরিংবোন বন্ড) রাস্তার সংস্কার করা হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন ৫ নম্বর চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা।

উদ্বোধনকালে নুর নবী ফারুক তারা বলেন, গত ৮ জুলাই আব্দুল লতিফের অকাল মৃত্যুতে বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী শোকাহত। তিনি ছিলেন দলের একজন আদর্শবান, পরিশ্রমী ও সক্রিয় নেতা। এলাকার এই রাস্তাটি সংস্কার করা ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। বিএনপি ক্ষমতায় এলে রাস্তাটির সংস্কার কাজ অগ্রাধিকার ভিত্তিতে করার প্রত্যাশা ছিল তাঁর। সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হতো। মসজিদ, ঈদগাহ মাঠ, বসতবাড়ি ও বিভিন্ন স্থানে যাতায়াতেও সমস্যায় পড়তে হতো স্থানীয়দের।

সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাধারণ সম্পাদক মো. হাসানুল হক হাসান বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। সংস্কার কাজ শেষ হলে স্থানীয় মানুষের চলাচল সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনেও সুবিধা হবে।

স্থানীয়দের দাবি, রাস্তা সংস্কারের ফলে বিলদহর মৎস্যজীবী পাড়ার প্রায় ১ হাজার ৩০০ ভোটারসহ আশপাশের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি কমবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নম্বর চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. রওশন আরেফীন, ৫ নম্বর চামারী ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. আব্দুল গাফফার, মো. আজাদ, ৬ নম্বর ওয়ার্ড মহিষমাড়ি বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Distriktsnyheter রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheter খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheter রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Distriktsnyheter সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 45 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Distriktsnyheter মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Distriktsnyheter কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 28 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Distriktsnyheter ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 25 Views