বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এবং চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম আর নেই বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
তাঁর ছোট ভাই তৌফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন
বিমানবাহিনী থেকে অবসরের পর মুহাম্মদ রফিকুল ইসলাম রাজনীতিতে সক্রিয় হন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন
শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমা বিমান বাহিনীর শাহি জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং এরপর বিমান বাহিনীর গোরস্তানে তাঁকে দাফন করা হবে
'Eye News BD' ایپ
تبصرے 0